ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর মধ্যেই দেশটিকে নতুন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালালে দেশটিকে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার (৪ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, ‘আমাদের কাছে আগের চেয়ে উন্নতমানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে রয়েছে বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম। বিশ্বজুড়ে আমাদের সামরিক ঘাঁটিগুলো আধুনিক সরঞ্জামে ঠাসা। আমরা প্রয়োজনে এর সবটুকুই ব্যবহার করতে পারি এবং করব।’
বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করেছেন ট্রাম্প। তবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে হরমুজে অভিযান চালালে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
সূত্র: আল জাজিরা

হরমুজ নিয়ে মার্কিন দাবিকে ‘ভিত্তিহীন’ বলল আইআরজিসি