শিরোনাম

‘নেতৃত্বের যেকোন সিদ্ধান্তে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে ইরানিরা’

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘নেতৃত্বের যেকোন সিদ্ধান্তে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে ইরানিরা’
ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান

দেশের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা রেখে যেকোন পরিস্থিতিতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, দেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধের বিষয়ে যে পথই বেছে নিক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত ইরানি জনগণ তাদের পাশেই অটল থাকবে।

পেজেশকিয়ান উল্লেখ করেন, কোন পরিস্থিতিতে যুদ্ধ করা উচিত কি উচিত নয়- তা সাধারণ মানুষের চেয়ে সামরিক কমান্ডাররাই সবচেয়ে ভালো বোঝেন। নিজেদের শক্তি ও সক্ষমতা সম্পর্কে তাদের পূর্ণ ধারণা রয়েছে। ফলে নেতৃত্বের গৃহীত প্রতিটি সিদ্ধান্তকে চূড়ান্ত মেনে নিয়ে যেকোনো সংকটে ঐক্যবদ্ধ থাকবে পুরো জাতি।

ইরানি প্রেসিডেন্ট বলেন, মুখোমুখি লড়াই বা বিপদের মুখোমুখি হতে তারা বিন্দুমাত্র ভয় পান না। যুদ্ধের ময়দানে পিছু হটার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত এ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, দেশের জন্য জীবন উৎসর্গ করতে হলেও তা সানন্দে মেনে নিতে তারা পুরোপুরি প্রস্তুত।

সূত্র: আল জাজিরা

/এমএকে/