শিরোনাম

লেবাননে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ অব্যাহত, নিহত ১২

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ অব্যাহত, নিহত ১২
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোয়ার কুণ্ডুলি। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বিমান হামলায় নিহতদের মধ্যে একজন প্যারামেডিক ও একটি শিশু রয়েছে।

এতে আরও বলা হয়েছে, মাজদাল সেলেমে নিহত প্যারামেডিকের এক সহকর্মীসহ অঞ্চলজুড়ে ৩৭ জন আহত হয়েছেন।

দেশটিতে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এবং একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় দফার আলোচনা আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/