ভুয়া বিল-ভাউচার তৈরি, বেবিচকে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভুয়া বিল-ভাউচার তৈরি, বেবিচকে দুদকের অভিযান
দুদকের একটি টিম বেবিচকে অভিযান চালিয়েছে

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ই/এম প্রকল্পে ওভারটাইম বিলসংক্রান্ত নথিপত্রে নানা অসংগতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি এবং ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ যাচাইয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এসব অসংগতি শনাক্ত করে।

দুদক সূত্র জানায়, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের বিল পরিশোধে কমিশন দাবি, সরঞ্জাম কেনার নামে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুসের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযানকালে ওভারটাইম বিলসংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করে প্রাথমিকভাবে নানা অসংগতি দেখতে পায় এনফোর্সমেন্ট টিম।

সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

/টিই/