অবশেষে দ্বিতীয় উইকেট জুটি ভাঙলেন খালেদ

অবশেষে দ্বিতীয় উইকেট জুটি ভাঙলেন খালেদ
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়নে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার ধাক্কা সামলাতে না সামলাতেই বোলিংয়েও চাপে পড়ে বাংলাদেশ। আগের দিনের ১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে শুরু থেকেই বেশ ছন্দহীন মনে হয়েছে টাইগার বোলারদের।
বাংলাদেশি ব্যাটাররা যেখানে ক্রিজে টিকতেই হিমশিম খেয়েছেন, সেখানে স্বাগতিকদের ব্যাটিং ছিল বেশ সাবলীল। দ্বিতীয় দিনের সকালে পিচ বা কন্ডিশন থেকে নতুন করে কোনো সুবিধা বের করতে পারেননি পেসাররা। ফলে দিনের শুরুতে ব্রেকথ্রু পেতে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটান খালেদ আহমেদ। ৯৬ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙে স্বস্তি ফেরান এ পেসার। ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় বলটি গুড লেংথে ফেলেছিলেন খালেদ। বলের লাইনে গিয়ে ঠিকমতো সামলাতে পারেননি জুবায়ের হামজা। ব্যাটের ভেতরের কানায় লেগে বল প্যাড ছুঁয়ে গালির দিকে গেলে সেখানে থাকা মাহফিজুল ইসলাম রবিন সহজ ক্যাচ লুফে নেন। ফেরার আগে ৬১ বলে ২৭ রানের ইনিংস খেলেন হামজা।
হামজা ফিরলেও রানের চাকা সচল রেখেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১৯৯ রান।

সেঞ্চুরিয়নে প্রথম দিন শেষে বাংলাদেশ এগিয়ে ৩ রানে