প্রথমবারের মতো চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী

সিটিজেন জার্নাল ডেস্ক

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম কোনো বিদেশি নভোচারী হিসেবে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমির জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে দুই চীনা সহকর্মীর সঙ্গে মহাকাশের উদ্দেশে রওনা দেবেন ৪০ বছর বয়সী এ পেলোড বিশেষজ্ঞ। মঙ্গলবার (২৪ নভেম্বর) চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) আনুষ্ঠানিকভাবে এ অভিযানের নভোচারীদের নাম প্রকাশ করেছে।
পাকিস্তান বিমান বাহিনীর সাবেক এ পাইলট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উর্দু, ম্যান্ডারিন ও ইংরেজি- তিন ভাষায় নিজের অনুভূতির কথা জানান। আলী বলেন, আমি আমার কাঁধে পাকিস্তানের নাম এবং ২৫ কোটি পাকিস্তানির আশা বহন করি। দেশের শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, কক্ষপথে থাকাকালীন যে সমস্ত শিশুরা দেখছে, তোমরা শুধু আকাশের দিকে তাকাও এবং মনে রেখো যে আমি তোমাদের স্বপ্নগুলোর সঙ্গে সেখানেই আছি।
চীন ও পাকিস্তান এ বছর তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে। এমন সময়ে মহাকাশ গবেষণায় দুই দেশের এ যৌথ যাত্রাকে ইসলামাবাদ ও বেইজিংয়ের সম্পর্কের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন পাকিস্তানি কর্মকর্তারা। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ মিশনকে সমগ্র জাতির জন্য আনন্দ ও গর্বের উৎস হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল মনে করেন, এ অভিযান দুই দেশের মধ্যকার অটল ভ্রাতৃত্বকে আবারও সামনে নিয়ে এসেছে।
নিজের এ যাত্রাকে কেবল শুরু হিসেবেই দেখছেন জিশান আলী। তিনি বলেন, এ অভিযান কোনো সমাপ্তি নয়। আমি আশা করি, চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার পরবর্তী অধ্যায় একজন নভোচারী ও একটি ফ্লাইট থেকে প্রসারিত হয়ে চাঁদে, মঙ্গলে এবং তারও বাইরে একাধিক যৌথ ফ্লাইটে পরিণত হবে। একইসঙ্গে তিনি যোগ করেন, আমার চীনা সহকর্মীদের সঙ্গে মিলে আমি দেখিয়ে দেব এ বন্ধুত্ব শুধু কাগজে-কলমে নয়, কক্ষপথেও বাস্তব।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে মোনাকো-ভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের গ্যালাকটিক ০৪ মিশনে প্রথম পাকিস্তানি হিসেবে মহাকাশে গিয়েছিলেন। তবে রাষ্ট্রীয় পর্যায়ে চীনের কোনো মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী হতে যাচ্ছেন জিশান আলীই।
মহাকাশে প্রায় ৫ দিনের এ সংক্ষিপ্ত সফরে আলী জৈবপ্রযুক্তি এবং সালোকসংশ্লেষী অণুজীব নিয়ে বেশ কিছু গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। নিজেদের মহাকাশ কর্মসূচিতে ইতিমধ্যেই শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ তিয়াংগং মহাকাশ স্টেশনটি সাধারণত ৩ জন নভোচারীর একটি দল পরিচালনা করে, যারা প্রতি ছয় মাস পরপর পরিবর্তিত হন। মহাকাশ দৌড়ে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা বেইজিং ২০৩০ সালের মধ্যে চাঁদে নিজেদের নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।
সূত্র: ডয়েচে ভেলে

বিশ্বজুড়ে ৫০ জাহাজে সাইবার হামলা, ইরান-রাশিয়াকে সন্দেহ যুক্তরাষ্ট্রের