এবার মদিনায় ড্রোন হামলা

এবার মদিনায় ড্রোন হামলা
সিজেডএন ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে হামলার দায় অস্বীকার করেছে হুথি পক্ষ।
গত মঙ্গলবার ভোরে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে এ হামলা হয়। এতে কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হলেও বৃহত্তর বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে সৌদি জোট।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে এর পেছনে হুথিদের হাত রয়েছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে হুথিরা।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, কাতার, আরব লীগ ও কায়রোভিত্তিক আল-আজহারসহ বিভিন্ন মুসলিম দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
মদিনায় হামলার পর ইয়েমেনের সংঘাতও আরও তীব্র হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত সরকার ও জোট বাহিনী।
হুথিদের দাবি, এসব বিমান হামলায় সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০১৫ সালে ইয়েমেনের সংঘাতে সৌদি আরব জড়িয়ে পড়ার পর থেকে হুথিরা বিভিন্ন সময়ে সৌদি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসলামের পবিত্র স্থানগুলোর কাছাকাছি এমন হামলার ঘটনা বিরল। মদিনার এই হামলার ঘটনায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সূত্র: সিএনএ