‘জয় বাংলা’ স্লোগান, ৯ কিশোরকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সিজেডএন ডেস্ক

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নয় কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। আটকের সময় কিশোরদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। পিকআপটি সেনবাগ স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল তরুণ সেটির গতিরোধ করেন। তারা সেবারহাটে যাওয়ার কথা বলে পিকআপে ওঠেন। পরে চলন্ত পিকআপে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।
স্থানীয় সূত্রের ভাষ্য, পিকআপটি সেনবাগ রাস্তার মাথা এলাকা অতিক্রম করার সময় স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী বিষয়টি দেখতে পান। তারা মোটরসাইকেলে পিকআপটির পিছু নেন। পরে সেবারহাট বাজার এলাকায় পিকআপটি থামিয়ে নয় কিশোরকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যান।
স্থানীয় সূত্রের দাবি, আটকের পর কিশোরদের মারধর করা হয়। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন প্রথম আলোকে বলেন, আটক কিশোরেরা একটি পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ছমিরমুন্সিরহাট এলাকা থেকে সেবারহাটের দিকে যাচ্ছিল। ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।
হযরত আলী মিলন বলেন, কিশোরেরা বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।