বাবার দাফনে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

সিজেডএন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে চলা নানা জল্পনা-কল্পনার মধ্যেই এবার মুখ খুলেছেন তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ। তার দাবি, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ বিদায়ের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনিকে তিনি নিজের চোখেই দেখেছেন। সে সময় মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই দাবি করেন তায়্যেবেহ মাহরুযাদেহ। ইরানওয়্যার ও জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে তার এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন ভিডিও বা দৃশ্যমান প্রমাণ প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, তায়্যেবেহ মাহরুযাদেহ ইরানের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম-আলী হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবার প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা।
জুলাইয়ে মাশহাদের ইমাম রেজা মাজারে আলি খামেনির দাফনের সময় মোজতবার উপস্থিতি নিয়ে ব্যাপক কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছিল। কারণ, সেসময়ের কোনো সরকারি বা দাপ্তরিক ভিডিওতে তাকে দেখা যায়নি। আর এ দৃশ্যমান অনুপস্থিতিই তার স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়ায়।
উল্লেখ্য, সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরও মোজতবা খামেনিকে এখন পর্যন্ত একবারের জন্যও প্রকাশ্যে দেখা যায়নি। তার বিভিন্ন নির্দেশনা বা বার্তা এখনো লিখিত আকারেই প্রকাশ করা হচ্ছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এর আগে জানানো হয়েছিল, কঠোর নিরাপত্তার কারণেই তার ছবি বা কণ্ঠ প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: ইরানওয়্যার

নেতানিয়াহু ও বিন জায়েদ বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি গণমাধ্যম