পাইকপাড়ায় সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ৩

সিজেডএন ডেস্ক

রাজধানীর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে পড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ছয়টার দিকে আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ভবনের বাসিন্দা মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে ওয়াসী (৮)। তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আহত দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, সকালে আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে ওপর থেকে নিচে পড়ে যায়। এতে লিফটে থাকা শিশুসহ তিন বাসিন্দা আহত হন।
পুলিশ ও ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফজরের নামাজের পর আজ সকালে পঞ্চম তলা থেকে লিফটে করে নিচে নামছিলেন ওই তিনজন। চতুর্থ তলায় পৌঁছানোর পর লিফটের কেব্ল ছিঁড়ে সেটি নিচে পড়ে যায়। এতে মোস্তাফিজুর রহমান, নাইস আহমেদ ও তার ছেলে ওয়াসী আহত হন।
ভবনের এক বাসিন্দা জানান, লিফট ছিঁড়ে পড়ার সময় বিকট শব্দ হয়। শব্দ শুনে দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে চিৎকার শুনতে পান। পরে আশপাশের লোকজন এসে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বাসিন্দাদের অভিযোগ, লিফটটি দীর্ঘদিন ধরেই ত্রুটিপূর্ণ। তাদের ভাষ্য, আবাসন প্রকল্পের আটটি ভবনের অধিকাংশের লিফটের অবস্থাও ভালো নয়।
একজন বাসিন্দা বলেন, ‘তাদের ফোন করলে বা চিঠি লিখলে আইসা তেল দিয়ে বা পানি দিয়ে মুছে বলে সার্ভিসিং করে দিয়েছি। আসলে এখানে প্রকৃত সার্ভিসিং করা হয় না।’
দুর্ঘটনার পর ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা লিফটগুলোর কার্যকারিতা পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।