ককপিটের ঘটনার পর ফ্লাই দুবাইয়ের ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত

সিজেডএন ডেস্ক

ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের ককপিটের ভেতরে পাইলটদের মধ্যে তীব্র সংঘাতের পর ইসরায়েলগামী ও সেখান থেকে আসা সব ফ্লাইট আপাতত স্থগিত করেছে এয়ারলাইনসটি। কী কারণে ককপিটের ভেতরে এমন ঘটনা ঘটল, তা উদঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ১৭৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাই দুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি। মাঝ আকাশে ককপিটের ভেতরে হঠাৎ করেই পাইলটদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ফ্লাই দুবাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রুদের তৎপরতায় বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে মাটিতে নামানো সম্ভব হয়েছে।
সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনায় বিমানের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনেই আহত হয়েছেন। জরুরি অবতরণের পর তাদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, বিমানের সব যাত্রী এবং অন্য ক্রুরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন।
এদিকে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এক বিতর্ক উসকে দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি। ঘটনার এক দিন পর এক প্রতিবেদনে তারা দাবি করে, ঘটনাটি ইরানকে নিশানা করে যুক্তরাষ্ট্রকে নতুন কোনো যুদ্ধে জড়ানোর একটি ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো পরিকল্পনার অংশ হতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি

যারা সহ-পাইলটকে পাঠিয়েছে, তাদের চরম মূল্য দিতে হবে: নেতানিয়াহু