ইসরায়েলে নতুন সংসদের শপথ, নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি নাকি এখনো বাকি?

সিটিজেন জার্নাল ডেস্ক

ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত আনুষ্ঠানিক এক অধিবেশনে দেশটির ১২০ জন আইনপ্রণেতা পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন। এদিকে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন।
নেতানিয়াহুর চেয়ে নেসেটের সদস্যদের কাছ থেকে বেশি সমর্থন পাওয়ায় সাবেক সেনাপ্রধানকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও তাকে সমর্থনকারী অনেকেই আরব দলগুলোর নেতৃত্বে সরকার গঠনের বিপক্ষে।
অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন জিতেছে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। ফলে ১২০ আসনের নেসেটে উভয় জোটই সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে। জোট গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পেয়েছেন। যা আরও দুই সপ্তাহ বাড়ানো হতে পারে।
সংসদ সদস্যদের প্রায় অর্ধেকই নতুন। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড সংখ্যক আসন পেয়েছে।
শপথ গ্রহণের পরপরই নেতানিয়াহু ও আইজেনকট একে অপরের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করার বিপদ সম্পর্কে সংসদকে সতর্ক করেন।
‘যারা সন্ত্রাসবাদের সমর্থক ও ইসরায়েল-বিদ্বেষীদের নিয়ে অথবা তাদের ওপর নির্ভরশীল একটি সরকার গঠনের কথা ভাবছেন, আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি তাদের ওপর নির্ভরশীল হতে প্রস্তুত, যাদের লক্ষ্য হলো ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করা?’ আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল আইজেনকট-নেতৃত্বাধীন সরকারের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে নেতানিয়াহু এসব কথা বলেন।
তিনি ‘পারমাণবিক ইরানের’ হুমকি মোকাবেলার একমাত্র উপায় হিসেবে একটি জাতীয় ঐক্য সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন।
এদিকে আইজেনকট নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেন, ‘আমি বসে বিদায়ী প্রধানমন্ত্রীর একটি রাষ্ট্রীয় উপলক্ষকে কাজে লাগিয়ে দেওয়া ভ্রান্তিপূর্ণ, বিভাজনমূলক, বিদ্বেষপূর্ণ ও লজ্জাজনক ভাষণ শুনলাম। আমি এখন আরও বেশি নিশ্চিত যে তিনি আর এক মিনিটও পদে থাকার যোগ্য নন।’
ইসরায়েলের পরবর্তী সরকার কে গঠন করবে, তা নিয়ে একটি অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ততদিন পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।
নির্বাচনে সবচেয়ে নাটকীয় ফলাফলগুলোর মধ্যে একটি ছিল ইসরায়েলের দুটি আরব নেতৃত্বাধীন জোট ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্টের কার্যক্রম। যারা আরব ভোটারদের উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সম্মিলিতভাবে অভূতপূর্ব ১৯টি আসন জিতেছিল।
সুতরাং আরব দলগুলো ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে পারে। যদিও নেতানিয়াহু তাদের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। আইজেনকটের জোটের ৩টি দলও তাদের অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে।
গত রবিবার ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ মধ্যপন্থী ইয়াশার পার্টির নেতা আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
রাষ্ট্রপতির বাসভবনে ভাষণ দিতে গিয়ে তিনি একটি ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। যা ছিল নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণের জন্য দলগুলোকে আদর্শগত মতপার্থক্য দূরে সরিয়ে রাখার একটি প্রচ্ছন্ন আবেদন।
আইজেনকট বলেন, এর জন্য ‘সৃজনশীল ও গতানুগতিকতার বাইরের রাজনৈতিক পদক্ষেপ’ প্রয়োজন হবে।
তিনি বলেন, যে কোনো দল বা সংসদ সদস্য ৪টি নীতি গ্রহণ করতে প্রস্তুত থাকলে তারা প্রস্তাবিত সরকারে যোগ দিতে পারবে। নীতিগুলো হলো- ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া; স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধগুলো গ্রহণ করা; বর্তমানে অব্যাহতিপ্রাপ্ত সম্প্রদায়গুলোসহ সকলের জন্য বাধ্যতামূলক সামরিক, জাতীয় বা বেসামরিক সেবাকে সমর্থন করা এবং হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে এর সামরিক ও শাসন ক্ষমতা ভেঙে ফেলার অঙ্গীকার করা।
তবে এই ৪টি শর্ত আইজেনকোটের সম্ভাব্য অংশীদারদের জন্য উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
অতি-গোঁড়া ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা একটি প্রধান নির্বাচনী ইস্যু ছিল। পূর্ণকালীন ধর্মীয় অধ্যয়নে নিযুক্ত থাকলে তারা সামরিক সেবা থেকে অব্যাহতি পান।
অতি-গোঁড়া ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) এবং শাস দল, যারা মোট ১৩টি আসন জিতেছে, তারা চলমান এই অবস্থার পরিবর্তনের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে। যদিও আইজেনকটের ব্লকের সব দলই নির্বাচনী প্রচারণায় এমনটাই করার দাবি জানিয়েছিল।
আইজেনকটের চারটি নীতি আরব দলগুলোর কাছেও বিতর্কিত। উভয় পক্ষই ইসরায়েলের আরব নাগরিকদের জন্য সমান জাতীয় ও নাগরিক অধিকারের ওপর জোর দেয়, যারা মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। ইসরায়েলি আরবদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশকে সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য করা হয় না। অন্যদিকে তাদের কেউই প্রকাশ্যে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়নি।
তবে আরব দলগুলো আইজেনকটকে একটি সংখ্যালঘু সরকার গঠনে সাহায্য করতে পারে। ৮টি আসন জেতা ইউনাইটেড আরব লিস্ট জানিয়েছে যে তারা আইজেনকটের নেতৃত্বাধীন জোটের অংশ হতে ইচ্ছুক। অন্যদিকে ১১টি আসন জেতা জয়েন্ট লিস্ট বাইরে থেকে সংসদীয় সমর্থনের প্রস্তাব দিয়েছে।
আইজেনকট যদি এই ধরনের ব্যবস্থা মেনেও নেন, তবুও তাকে তার ব্লকের অন্যান্য দলগুলোকে রাজি করাতে হবে। আভিগডর লিবারম্যানের দল ইসরায়েল বেইতেইনু ৭টি আসন জিতেছে। তিনি এখন পর্যন্ত আরব সংসদ সদস্যদের ওপর নির্ভরশীল কোনো সংখ্যালঘু সরকারে যোগ দিতে অস্বীকার করেছেন।
তাদের সমর্থনের বিনিময়ে অতি-গোঁড়া ইহুদি দলগুলো বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়ে বড় ধরনের ছাড় দাবি করতে পারে, যা আইজেনকটের জোটের অধিকাংশ দলের কাছে অগ্রহণযোগ্য হতে পারে।
সূত্র: বিবিসি

মার্কিন-ইসরায়েল সংঘাত নিয়ে মোজতবা খামেনির নতুন নির্দেশ
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি: ইসরায়েল
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু