ফেরিতে উঠতে গিয়ে নদীতে প্রাইভেটকার

ফেরিতে উঠতে গিয়ে নদীতে প্রাইভেটকার
নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারসহ শীতলক্ষ্যা নদীতে পড়ে যান চালক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে। পরে চালক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, চালক গাড়িটি ফেরিতে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। ঘটনার পরপর স্থানীয় নৌকার মাঝিদের সহযোগিতায় চালক তীরে ওঠেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে।
গাড়ি চালক জাকির হোসেন বলেন, গাড়ির ব্রেকের সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই।