শিরোনাম

ভেনেজুয়েলার ইতিহাসে শক্তিশালী যত ভূমিকম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভেনেজুয়েলার ইতিহাসে শক্তিশালী যত ভূমিকম্প
ভেনেজুয়েলায় ভূমিকম্পে বিধ্বস্ত এক ভবনে উদ্ধার অভিযান। গেটি ইমেজ

মাত্র এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা প্রথমটি ৭.২ এবং দ্বিতীয়টি ৭.৫।

স্থানীয় সময় বুধবার (২৫ জুন) সন্ধ্যায় ভেনিজুয়েলায় আঘাত হানা ভূমিকম্প দেশটির ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম। ভূমিকম্পে এখন পর্যন্ত ৩২ জন নিহত এবং ৭০০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

অতীতের উল্লেখযোগ্য ভূমিকম্পগুলো নিচে তুলে ধরা হলো

১৯০০ সালে কারাকাসের পূর্বে ৭.৬-৭.৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। এটি দক্ষিণ আমেরিকার এই দেশটিতে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে রয়ে গেছে।

২০১৮ সালে ভেনিজুয়েলার উত্তর উপকূলে ৭.২ মাত্রার এক ভূমিকম্পে ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

১৯৯৭ সালে সুক্রে রাজ্যে ৬.৯-৭.০ মাত্রার একটি ভূমিকম্পে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

আর ১৯৬৭ সালে কারাকাসের কাছে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। অন্যান্য ভূমিকম্পের তুলনায় ছোট হলেও এতে অন্তত ২২৫ জন নিহত হন এবং রাজধানীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায়, স্থানীয় সময় সন্ধ্যায় প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইউএসজিএস বলছে, ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ও প্রধান ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ।

সূত্র: আল জাজিরা, সিএনএন

/জেএইচ/