ভেনেজুয়েলায় জরুরি সহায়তার ঘোষণা প্রতিবেশি দেশগুলোর

সিজেডএন ডেস্ক

মাত্র এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু ভবন বিধ্বস্ত হয়েছে। তবে এখনো হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। তবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ এই ভূমিকম্পে উদ্ধার অভিযানে প্রতিবেশি দেশগুলো উদ্ধার অভিযানে অংশ নেওয়া ও জরুরি সহায়তার বার্তা দিয়েছে।
বলিভিয়ার রাষ্ট্রপতি রদ্রিগো পাজ বলেছেন, ভেনিজুয়েলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি জনগণের গভীর সমবেদনা রয়েছে এবং দেশটি ‘সতর্ক ও যেকোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত’।
ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ব্রাজিল কী ধরনের সহায়তা প্রদান করতে পারে তা মূল্যায়ন করার জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কারাকাসে অবস্থিত দূতাবাসকে নির্দেশ দিয়েছেন।
উরুগুয়ের রাষ্ট্রপতি ইয়ামান্দু ওরসি ভেনিজুয়েলার কর্তৃপক্ষ ও নাগরিকদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভেনিজুয়েলা সরকার প্রয়োজন মনে করলে উরুগুয়ে যেকোনো উপায়ে সহযোগিতা করতে প্রস্তুত।
আর্জেন্টিনার প্রেসিডেন্সি ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সরকারের মধ্যে মতপার্থক্য থাকলেও রাষ্ট্রপতি হাভিয়ের মিলেই এই প্রাকৃতিক দুর্যোগের সময় ভেনেজুয়েলার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো ভেনিজুয়েলার প্রতি সংহতি জানিয়েছেন। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভেনেজুয়েলার প্রতি পানামা গভীল সংহতি জানাচ্ছে। পাশাপাশি তিনি দেশটিতে মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছেন।
ইকুয়েডর প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দ্রুততম সময়ের মধ্যে কারাকাসে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন।
এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এই জরুরি অবস্থা মোকাবেলায় আমি অবিলম্বে মানবিক সহায়তা পাঠানোর ব্যবস্থা করেছি।’
‘এই মুহূর্তের প্রয়োজনীয়তা অনুযায়ী ইকুয়েডর দ্রুততা ও অঙ্গীকারের সঙ্গে সাড়া দেবে। কারণ ব্যাপক মতপার্থক্য থাকা সত্ত্বেও একজন নেতার কর্মকাণ্ড অবশ্যই মানবিকতা দ্বারা পরিচালিত হতে হবে,’ যোগ করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মানবিক সহায়তা সামগ্রী পাঠানোর ঘোষণা দেয়। দেশটির বৈদেশিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেরেমি লিউইন বলেছেন, ‘ভেনেজুয়েলায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান ও সমন্বয়ের জন্য’ একটি বিশেষ দুর্যোগ সহায়তা দল এবং টাস্ক ফোর্স ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের পরের সংকটময় প্রথম দিনগুলোতে যুক্তরাষ্ট্র ‘অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা ও মানবিক সহায়তা সামগ্রী এবং অন্যান্য সামগ্রি পাঠাবে যুক্তরাষ্ট্র।
এর আগে মাত্র এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে।
এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
ইউএসজিএস বলছে, ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ও প্রধান ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ।
সূত্র: আল জাজিরা, সিএনএন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণহানি ছাড়াতে পারে ১ লাখ
ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কাঁপলো জাপান