আবারও বিক্ষোভে উত্তাল কলম্বিয়া

আবারও বিক্ষোভে উত্তাল কলম্বিয়া
সিটিজেন জার্নাল ডেস্ক

অর্থনৈতিক সংস্কার ও কর নীতিমালার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্বিতীয়বারের মতো দেশব্যাপী বিক্ষোভে নেমেছেন কলম্বিয়ার লাখো মানুষ। ট্রেড ইউনিয়ন ও বিরোধী দলগুলোর ডাকে এ কর্মসূচিতে আয়করের সীমা কমানো, স্বাস্থ্য খাতে মানুষের অবদান বাড়ানো এবং করপোরেট কর কমানোর প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া মনোবিজ্ঞানের ছাত্রী লেইডি গুতিয়েরেজ বলেন, কলম্বিয়ার একটি বড় অংশ নিজেদের অসহায় মনে করছে। ধনীরাই আরও বেশি অর্থ পাচ্ছে। তিনি আরও বলেন, তারা আমাদের কাছ থেকে, সমাজের একেবারে নিচের স্তরের মানুষের কাছ থেকে টাকা চুরি করছে।
বৃহস্পতিবার বোগোতার রাস্তায় একটি এসইউভিতে করে ঘোরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন রাষ্ট্রপতি আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা। সেখানে তিনি মন্তব্য করেন, যে কেউ শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাইলে সে সম্পূর্ণ স্বাধীন। কিন্তু আমি রাস্তা অবরোধ বা নগর সন্ত্রাসবাদ বরদাস্ত করব না। অক্টোবরে এক অধ্যাদেশের মাধ্যমে তিনি বিক্ষোভ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের নিয়ম শিথিল করা হয়েছিল, যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছিল।
আর্থিক চাপের মুখে রাষ্ট্রের আয় বাড়াতে কংগ্রেসে এখন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সরকারি হিসাব বলছে, আগামী বছর ঘাটতির পরিমাণ জিডিপির ৯.৪ শতাংশে পৌঁছাতে পারে, যা লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এর আগে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থেকে তীব্র সমালোচনার মুখে সরে আসেন ডানপন্থী এ রাষ্ট্রপতি। তবে আয়করের নতুন হিসাব নিয়ে অসন্তোষ কাটেনি। বর্তমানে মাসে প্রায় ১ হাজার ৪১৯ ডলারের বেশি আয় করেন এমন ব্যক্তিরা এ করের আওতায় আসেন। প্রস্তাবিত সংস্কার কার্যকর হলে মাসে প্রায় ৯৮৫ ডলারের বেশি আয়ের ওপরই এ কর বসবে।
গত আগস্টে দে লা এসপ্রিয়েল্লা দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে প্রথম দেশব্যাপী বিক্ষোভ হয়। সে সময় বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সময় নেওয়া মানবাধিকার ও সামাজিক সংস্কারের পদক্ষেপগুলো দুর্বল করা হচ্ছে। সাবেক আইনজীবী দে লা এসপ্রিয়েল্লা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি প্রক্রিয়া বাতিল করে মাদক পাচারকারী গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। অ্যাটলাসইন্টেলের জরিপ অনুযায়ী, প্রথম ১০০ দিনে তার জনপ্রিয়তার হার ছিল ৪৮.৩ শতাংশ, তবে সাম্প্রতিক সময়ে তা কমতির দিকে রয়েছে।
সূত্র: আরব নিউজ

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩, আহত ১৬