শিরোনাম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
ভূমিকম্পে বিধ্বস্ত ভবন থেকে এক নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গেটি ইমেজ

ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩২ জন নিহত ও ৭০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমকে তিনি বলেন, দিনের শুরুতে হওয়া ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং আরও ৭০০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, লা গুয়াইরা শহরে কয়েক ডজন ভবন ধসে পড়েছে। এটিকে তিনি মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেছেন।

এর আগে মাত্র এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে।

এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইউএসজিএস বলছে, ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ও প্রধান ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ।

সূত্র: আল জাজিরা, সিএনএন

/জেএইচ/