আমাজনে ভয়াবহ দাবানল, ১২০ দিনের জরুরি অবস্থা জারি

সিটিজেন জার্নাল ডেস্ক

ভয়ঙ্কর খরা আর এল নিনোর প্রভাবে পুড়ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রান্তীয় বন আমাজন। পরিস্থিতি এতটাই খারাপ যে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
নভেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত শুধু পারা রাজ্যেই ৫ হাজারেরও বেশি অগ্নিকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা গত বছরের পুরো নভেম্বর মাসের সমান। এর মধ্যে গত ৪৮ ঘণ্টায় প্রায় ৭০০টি আগুন সক্রিয় ছিল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘোষণা করা জরুরি অবস্থা চলবে আগামী ১২০ দিন। এ সময়ে চারণভূমি পরিষ্কার করার কোনো কাজে আগুন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, আগুন নেভাতে এবং নতুন করে আগুন লাগা রোধ করতে মাঠে নামানো হয়েছে অতিরিক্ত কর্মী।
প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের উষ্ণায়নের ফলে তৈরি হওয়া এল নিনো এবার আমাজনে মারাত্মক প্রভাব ফেলেছে। এটি তাপমাত্রা বাড়ানোর পাশাপাশি তীব্র খরা সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের শঙ্কা, চলতি বছরটি এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী এল নিনোর বছর হতে পারে। অবস্থা শুধু পারাতেই খারাপ নয়, প্রতিবেশী আমাজনাস রাজ্যের মানাউস শহরের আশেপাশেও জ্বলছে শত শত দাবানল। সেটির ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে অক্টোবরের শুরুতেই স্কুল বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
বিশ্ব উষ্ণায়নের গতি কমাতে আমাজন বনের কোনো বিকল্প নেই। তবে ২০২৪ সালে ব্রাজিলের আমাজনে রেকর্ড সংখ্যক দাবানল দেখা গিয়েছিল। আর এ বছর পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বরে এ দাবানলের প্রকোপ আরও বাড়তে পারে।
সূত্র: আরব নিউজ

যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর