পশ্চিমবঙ্গের ১৫টি বুথে চলছে পুনরায় ভোটগ্রহণ

সিটিজেন ডেস্ক

কারচুপির অভিযোগ ওঠায় পশ্চিমবঙ্গের দুটি আসনের ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণ চলছে।
শনিবার (২ মে) সকালে ৭টায় হায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে নতুন করে ভোটগ্রহণ শুরু হয়।
এর আগে, শুক্রবার (১ মে)এক বিবৃতিতে পশ্চিবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে গত ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার কেন্দ্রের দায়িত্বরত অফিসারদের কাছ থেকে রিপোর্ট পাওয়া গেছে। সেই সব রিপোর্ট এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, ওই কেন্দ্রগুলোর নির্দিষ্ট কিছু বুথের ভোট বাতিল করা হলো। ওই বুথগুলোতে আগামী ২ মে নতুন করে ভোট নেওয়া হবে।
তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকায় ঢোল পিটিয়ে এই পুনর্নির্বাচনের খবরটি ব্যাপকভাবে প্রচার করতে হবে। সেই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরও লিখিতভাবে জানাতে হবে যে, ওই নির্দিষ্ট তারিখে নতুন করে ভোট নেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়। এতে প্রায় ৬ কোটি মানুষ ভোট দিয়েছেন। তবে দুটি আসনের ১৫টি কেন্দ্রে কারচুপির অভিযোগ ওঠায় আবারও ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।