অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

আদালত সংবাদদাতা

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চারজন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ করা চার আইন কর্মকর্তা হলেন– অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
আবদুল জব্বার ভুঞা জানান, ব্যক্তিগত কিছু কারণে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তারা রাষ্ট্রপক্ষের হয়ে উচ্চ আদালতে বিভিন্ন মামলা পরিচালনা ও শুনানিতে অংশ নেন। ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা হাইকোর্ট ও আপিল বিভাগে সরকারের বিভিন্ন মামলা, রিট, আপিল ও অন্যান্য আইনি কার্যক্রমে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন।

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারলের পদত্যাগ