শিরোনাম

ইন্দোনেশিয়ার বিমানবন্দরে আটকে আছে ১ লাখ ৭০ হাজার যাত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইন্দোনেশিয়ার বিমানবন্দরে আটকে আছে ১ লাখ ৭০ হাজার যাত্রী
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ধোঁয়ার কুণ্ডুলি (ইনসেটে বিমানবন্দরে আটকে পড়া যাত্রী)

ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালির একটি দ্বীপে অবস্থিত আগ্নেয় পর্বত আনাক ক্রাকাতাউয়ের সক্রিয় হয়েছে। এতে বিপুর পরিমাণে লাভা, গ্যাস এবং ছাইয়ের উদ্গীরণ হচ্ছে। এজন্য রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টাসহ ৮টি বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণসহ যাবতীয় অপারেশন স্থগিত রাখতে বাধ্য হয়েছে সরকার। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।

গতকাল রবিবার ও আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিপর্যয়কর পরিস্থিতির কারণে ১ হাজার ৫৫৮টি ফ্লাইটের উড্ডয়ন-অবতরণের শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে।

গত শুক্রবার গভীর রাতে আনাক ক্রাকাতাউ পর্বতের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়, যার ফলে পার্শ্ববর্তী অঞ্চলজুড়ে অবিরাম ভূকম্পন, লাভার ফোয়ারা এবং প্রচণ্ড শব্দ সৃষ্টি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ভোরে আরও দুটি অগ্ন্যুৎপাত হয়েছে।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের অধিকাংশই সিঙ্গাপুর দোহা, সিডনি ও কুয়ালালামপু রুটের যাত্রী।

পরিবহন মন্ত্রী ডুডি পুরওয়াগান্ধি বলেছেন, পরীক্ষায় আগ্নেয় ছাই পশ্চিম জাভার দিকে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া পর আরও বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বিমান সংস্থাগুলোকে ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু করা নির্দেশ দেন। পাশাপাশি বিমানবন্দরে অতিরিক্ত ভিড় এড়াতে আসন্ন ফ্লাইটের যাত্রীদের সময়মতো তথ্য প্রদানের আহ্বান জানিয়েছেন।

সূত্র: বিবিসি