শিরোনাম

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে দেশে শিশুমৃত্যুর আকার ভয়াবহ অকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুসহ চলতি বছর হামের প্রাদুর্ভাবে প্রাণ হারালো প্রায় এক হাজার শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মোট ৯৯৭ শিশুর মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মোট ৮৯৭ এবং নিশ্চিত হামে আরও ১০০ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন শিশুর মৃত্য হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৬০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ১৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (সোমবার) পর্যন্ত মোট ১ লাখ ৮৫ হাজার ৬০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৭০ শিশু। এছাড়া, এই সময়ে মোট ১ লাখ ৩৯ হাজার ৮৩১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/