এশিয়ান গেমসে জাতীয় দল যাওয়ার কারণ জানালেন সালাউদ্দিন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমস খেলতে চলতি মাসে জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে মিরপুরে অনুশীলন ক্যাম্পও করবে দল। এশিয়ান গেমসে এইচপি দলের যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
এমন সিদ্ধান্তের কারণ জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সোমবার (৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘প্রথমে আমাদের কিন্তু এইচপি দল পাঠানোর কথা ছিল। কিন্তু যখন আমরা দেখলাম অন্যান্য দেশগুলো তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে, সেখানে আমরা কেন পাঠাবো না?’
সালাউদ্দিন অবশ্য মানছেন চ্যালেঞ্জের কথা, ‘আমার মনে হয় এটা একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে। আমাদের যে সূচি আছে, আমি মনে করি আমাদের ফাইনালে যাওয়ার ভালো একটা সুযোগ আছে, আমরা যদি ভালো খেলি।’
দেশের মানুষ এশিয়ান গেমস নিয়ে আশা করে আছে বলে জানিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আসলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ভাগ্য সবার সবসময় হয় না। আমি মনে করি এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে। আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। কিন্তু যেহেতু ক্রিকেট, আমি মনে করি পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে যাতে আমরা ভালো করি।’

৩৬ বছর বয়সী ভুবনেশ্বর স্বপ্ন দেখছেন দলে ফেরার