৫০ কোটি টাকার স্বর্ণ লুটের পর ডাকাতরা বললেন ‘আবার আসব’

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের বিহারে পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় একটি নামী সোনার দোকানে দিনের আলোতেই ডাকাতির ঘটনা ঘটেছে। সেনকো জুয়েলার্সের এ শোরুম থেকে প্রায় ৫০ কোটি টাকার গহনা লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা। বেতিয়ার এ ঘটনাকে এযাবৎকালের অন্যতম বড় ডাকাতি হিসেবে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।
ঘটনার দিন তিনটি মোটরসাইকেলে চেপে মোট আটজন সশস্ত্র ডাকাত শোরুমের ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে তারা সেখানে উপস্থিত সমস্ত কর্মচারী ও অন্যান্যদের জিম্মি করে ফেলে। এরপর সবার হাত বেঁধে মোবাইল ফোনগুলো কেড়ে নেওয়া হয়। কাউকেই কোনো ধরনের প্রতিরোধ করার সুযোগ না দিয়ে সবাইকে এক জায়গায় বন্দি করে রাখা হয়, যাতে কেউ সাহায্যের জন্য চিৎকার করতে না পারে।
সবাইকে নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় লুটতরাজ। শোরুমের তাকে সাজিয়ে রাখা সমস্ত মূল্যবান গয়না বস্তায় ভরতে শুরু করে ডাকাতরা। এ তাণ্ডবের সময় সামান্যতম বাধা পেলেই মারধর করা হয়, এমনকি প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী দুজনের মাথায় আঘাতও করা হয়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, অপারেশন শেষ করে চলে দেওয়ার সময় ডাকাতদের একজন বলে যায়, আমরা ফিরে আসব; এটা একটা সিনেমা।
দিনের বেলা শহরের বুকে এ দুঃসাহসিক ডাকাতির খবর ছড়িয়ে পড়তেই পুলিশ মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই ডিআইজি হরকিশোর রায়, এসপি কুমার গৌতম এবং ডিএসপি অজিত কুমার বিশাল পুলিশ বাহিনী ও বিভিন্ন থানার অফিসারদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ কর্তারা পুঙ্খানুপুঙ্খভাবে পুরো শোরুম পরিদর্শন করেন এবং আতঙ্কিত কর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত বিবরণ নেন।
প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকার গয়না খোয়া গেছে বলে জানা গেলেও, স্টক মিলিয়ে সঠিক পরিমাণ ও আর্থিক ক্ষতি যাচাই করার কাজ চলছে। বর্তমানে পুলিশ পুরো ঘটনার নিবিড় তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত ও পাকড়াও করার চেষ্টা চালানো হচ্ছে।
সূত্র: এনডিটিভি

ভারতের আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৩