গৃহবন্দি হচ্ছেন সোনম ওয়াংচুক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গৃহবন্দি হচ্ছেন সোনম ওয়াংচুক
ভারতীয় বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক

৬০ দিনের জন্য বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকে গৃহবন্দি করেছে ভারত। এই সময়ে তিনি কোনো ধরনের র‌্যালি অথবা মিছিলে যোগ দিতে পারবেন না।

রবিবার (১৫ নভেম্বর) তাকে এ নির্দেশ দিয়েছেন লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন হবে। তবে সোনম ওয়াংচুকসহ লাদাখের বিভিন্ন সংগঠন এর বিরোধীতা করছে। গতকাল এ নিয়ে একটি আন্দোলনে গিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার একদিন পর গৃহবন্দির নির্দেশ দেওয়া হলো।

বিষয়টি নিশ্চিত করে সোনম ওয়াংচুক বলেন, তার বাড়ি কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে ফেলেছেন।

এর আগে, এক চিঠিতে সোনম ওয়াংচুকে গৃহবন্দি ও তার চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ করেছেন লেহ পুলিশ প্রধান।

জানা গেছে, সোনম ওয়াংচুক বিজেপি সরকারের ঘোর বিরোধী। দিল্লিতে কয়েক মাস আগে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিলো সেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এছাড়া লাদাখের পরিবেশ রক্ষায়ও তিনি বেশ সোচ্চার।

তাকে গৃহবন্দি করার নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ৬০দিন অব্যাহত থাকবে।

/এসবি/