খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
 খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, বিচ্ছিন্নভাবে দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এমন পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

/এসবি/