তেজগাঁওয়ে আ. লীগ ও অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

সিটিজেন জার্নাল ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা কামাল (৪৫), একই ওয়ার্ড তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন হোসেন (৩২), আদাবর থানা মহিলা আওয়ামী লীগের সদস্য মোসা. শিউলী (৫০), আদাবর থানা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম সরদার (৩২) এবং আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিয়াজ (২৬)।
এ ছাড়া ছাত্রলীগের সমর্থক জাকির হোসেন (২৯), ছাত্রলীগের কর্মী মো. তানিন ভূঁইয়া (২৪), তেজগাঁও থানার ১০ নম্বর ইউনিটের ২৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. জলিল উদ্দিন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মীরজাদি আফরোজাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহসিন আকন্দ, কাশিয়ানী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নুরুল আমিন তুহিন (৫৫), কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহকারী অর্থ সম্পাদক বিল্লাল হোসেন (৪১), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল ছাত্রলীগের সভাপতি জাকারিয়া শাওন (২৬), একই প্রতিষ্ঠানের ছাত্রলীগের কর্মী সাওম আহমেদ সীমান্ত (২৩), মারুফ হোসেন (২৫), দেলোয়ার (২২), মাকসুদ (৩৬) ও কবীর হোসেন (৩৮)। এ ছাড়া বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তানভীর আহমেদ (৩২) ও মো. রুবেল (২৮) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা ককটেল নিক্ষেপ ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা বিভিন্ন মিছিল ও কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশ নিতেন এবং এসব কর্মকাণ্ডে অর্থ ও অন্যান্য সহযোগিতা দিতেন।
তেজগাঁও বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।