কাগজে-কলমে দারিদ্র্য জয় ভারতের কিন্তু বাস্তবতা ভিন্ন

সিটিজেন জার্নাল ডেস্ক

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী ভারত থেকে কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমা পার হয়ে গেছে। কিন্তু রাজস্থানের রাজসামন্দের হেমা প্রজাপাত কিংবা দিল্লির সীমার কাছে এ পরিসংখ্যান বড়ই অর্থহীন মনে হয়। পরিবারে মাসে ১১ হাজার রুপি খরচ করা হেমার পরিবার এখন আর কাগজে-কলমে গরিব নয়। অথচ প্রতি মাসের শেষে রান্নাঘরের তাকগুলো খালি হয়ে যায়, স্বামীর ঋণের জাল আরও গভীর হয় আর ৯ বছরের ছেলে দিব্যাংশের জন্য আলাদা করে রাখতে হয় একটু বাড়তি খাবার।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে এবং চরম দারিদ্র্যের হার নেমে এসেছে মাত্র ২.৬ শতাংশে। অর্থনীতিবিদদের একটি অংশ এ অর্জনকে বড় করে দেখলেও, অনেকেই এর মাপকাঠি নিয়ে প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বা বিশ্বব্যাংকের এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের মতে, ভারতের দারিদ্র্যসীমার মানদণ্ডটা এতটাই নিচু যে এ টাকায় কোনো মানুষের পক্ষে মর্যাদাপূর্ণ জীবনযাপন করা অসম্ভব। হেমা আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কিছুটা ক্ষোভ নিয়ে বলেন, ওরা কি ওদের এসি গাড়ি থেকে আদৌ নেমেছিল।
১৪০ কোটি মানুষের দেশে অর্থনীতি দ্রুত বাড়লেও বৈষম্যও কম নয়। জনসংখ্যার শীর্ষ ১ শতাংশ মানুষের হাতে রয়েছে ৪০ শতাংশ সম্পদ। করোনা মহামারীর সময় স্বামীর পানি পুরির দোকান বন্ধ হয়ে যাওয়ার পর হেমা পাড়ায় পাড়ায় বাড়িঘর পরিষ্কার ও বাসনপত্র ধোয়ার কাজ শুরু করেন। এতে কিছুটা স্বাচ্ছন্দ্য এলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে আয় বাড়েনি। উল্টো খরচ মেটাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হতে হচ্ছে তাদের। সরকারি ভর্তুকি বা বিনামূল্যে খাদ্যশস্য মিললেও চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে বেসরকারি হাসপাতালে গেলেই সব জমানো টাকা ফুরিয়ে যায়। দুই মাস আগে ছেলের ফ্লু হলে বেসরকারি হাসপাতালে হেমার এক মাসের আয়ের চেয়েও বেশি টাকা খরচ হয়ে যায়।
নয়াদিল্লির উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রা ঠিক এ জায়গাতেই সতর্ক করেছেন। তার মতে, ভারতের এ নিম্নমানের দারিদ্র্যসীমা থেকে মানুষকে বাইরে ঠেলে দেওয়ার জন্য একটা ধাক্কাই যথেষ্ট-তা হতে পারে কোনো মহামারী, খরা, বন্যা কিংবা একটা পারিবারিক বিয়ে। যেমনটা ঘটেছিল হেমার প্রতিবেশী সুশীলা সালভীর সঙ্গে। ১৪ বছর পর দ্বিতীয় সন্তানসম্ভবা হওয়ার পর প্রসূতি সেবার জন্য তার ৬৫ হাজার রুপি খরচ হয়ে যায়, যার ফলে মেয়ের প্রাইভেট টিউশন বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। দিল্লির কাছে থাকা সীমার অবস্থাও ভিন্ন নয়। দীপাবলির পর বিষাক্ত ধোঁয়াশায় যখন পুরো পরিবার অসুস্থ, তখন তিনি ছেলের জন্য একটা মাস্কও কিনতে পারেননি। অথচ কাগজে-কলমে তাদের বলা হচ্ছে তারা আর গরিব নয়।
সূত্র: আল জাজিরা

ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমান