রসগোল্লা ভেবে মুখে দিলেন বোমা, বিস্ফোরণে প্রাণ গেলো যুবকের

সিটিজেন জার্নাল ডেস্ক

রসগোল্লা ভেবে দেশীয় বোমায় কামড় দেওয়ার পর ভয়াবহ বিস্ফোরণে ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রাজেন্দ্র বারোটিয়া নামের ৩৫ বছর বয়সী এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার পাডারিয়া গ্রামে তার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে রাজেন্দ্র নিজের ঘরে বসে ছিলেন। এ সময় রাম ভগত বারোটিয়া নামের এক ব্যক্তি সেখানে এসে তার সঙ্গে কথাবার্তা শুরু করেন। একপর্যায়ে রাম ভগত একটি দেশীয় বোমা রাজেন্দ্রর হাতে তুলে দিয়ে সেটিকে রসগোল্লা বলে চালান। চারপাশ অন্ধকার থাকায় রাজেন্দ্র বুঝতে পারেননি যে সেটি কোনো খাবার নয়, বরং প্রাণঘাতী বিস্ফোরক। সরল বিশ্বাসে বস্তুটি মুখে দিয়ে কামড় দেওয়ামাত্রই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী সুশীলা বাই জানান, এটি মূলত পশু শিকারের কাজে ব্যবহার করার জন্য তৈরি করা একটি বোমা ছিল। বিস্ফোরণের বিকট শব্দ শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। পরে দ্রুত একটি অটোরিকশায় করে রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়।
ডিন্ডোরির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ জানিয়েছেন, এ ঘটনায় রাম ভগতসহ আরও একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাম ভগত দাবি করেছেন যে এক কিশোর তাকে বোমাটি দিয়েছিল। পুলিশ ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। রাজেন্দ্রর সঙ্গে অভিযুক্তদের কোনো ব্যক্তিগত শত্রুতা বা পুরনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভারতের কাশ্মিরে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, আহত ৩