মিরপুরে আবার বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে আবার বাসে আগুন
রাজধানী পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

মিরপুর ১০ নম্বরের গোল চত্বরে রাজধানী পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

তবে ঘটনার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের বাসের সবগুলো আসন পুড়ে গেছে। বাসটির সামনের বড় কাচও ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলন্ত বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ওই সময় বাসে যাত্রী ছিল। তবে কেউ অগ্নিদগ্ধ হয়েছে কি না তা জানা যায়নি।

এর আগে রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

/টিই/