পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াতে পঞ্চম এস-৪০০ মোতায়েন করছে ভারত

সিটিজেন জার্নাল ডেস্ক

পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে চীন ও তুরস্কের অস্ত্র সরবরাহ, যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়ন এবং সৌদি আরবের আর্থিক সহায়তার প্রেক্ষাপটে নিজেদের পশ্চিম সীমান্ত আরও সুরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। জম্মু ও কাশ্মীরের ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) এবার পঞ্চম এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে দেশটি। বিষয়টি সম্পর্কে অবগত দুজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আকাশপথের হুমকি মোকাবিলায় বর্তমানে ভারতের হাতে থাকা তিনটি দূরপাল্লার এস-৪০০ ব্যবস্থা পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটে মোতায়েন রয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশের ১ হাজার ১২৬ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সুরক্ষায় চতুর্থটি রাখা হয়েছে আসামে। জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নীরব থাকলেও কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি পরিদর্শক দল আগামী মাসেই রাশিয়া সফরে যাচ্ছে। সব ঠিক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে পঞ্চম এস-৪০০ সিস্টেমটি সীমান্তে মোতায়েনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
আগামী বছরে রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ কেনার পরিকল্পনা রয়েছে ভারতের। এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ৪০ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার মধ্যে যেকোনো ব্যালিস্টিক মিসাইল, যুদ্ধবিমান, চালকবিহীন আকাশযান, কামিকাজে ড্রোন এবং লোইটারিং অ্যামিউনিশন ধ্বংস করতে সক্ষম। ‘অপারেশন সিঁদুর’-এর সময় এর কার্যকারিতা প্রমাণিত হয়েছিল। সে সময় পাকিস্তানের ছোড়া কোনো রকেট বা ব্যালিস্টিক মিসাইলই ভারতের ভূখণ্ডে আঘাত হানতে পারেনি। উল্টো পাকিস্তানি আকাশসীমায় যুদ্ধবিমান, এইডব্লিউঅ্যান্ডসি (AEW&C) বিমান ও ইএলআইএনটি (ELINT) প্ল্যাটফর্ম ভূপাতিত করেছিল।
এদিকে ২০২৭ সালে পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের জে-৩৫ যুদ্ধবিমান সরবরাহের কথা রয়েছে চীনের। এর পাশাপাশি চীনের পিএল-১৫ই (এক্সটেন্ডেড)-এর মতো দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এইচকিউ-৯বিই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলা করতে ভারত নিজেও দূরপাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্র ও লোইটারিং অ্যামিউনিশন তৈরি এবং সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ চলাকালে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) সুইডিশ অ্যাওয়াক্স (AWACS)-এর সহায়তা নিয়ে চীনা জে-১০ যুদ্ধবিমান থেকে ২০০ কিলোমিটার পাল্লার টুইন-ডেটা লিঙ্ক পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
ভবিষ্যতের যুদ্ধকৌশল নিয়ে এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, আমরা জানি, ভবিষ্যতের যুদ্ধ হবে দূরপাল্লার অস্ত্রের সংস্পর্শ ছাড়াই। যার কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নততর ক্ষেপণাস্ত্র-প্রতিরোধ ক্ষমতা থাকবে, সে-ই বাড়তি সুবিধা পাবে।
আরেক কর্মকর্তা জানান, বেইজিং ও আঙ্কারা পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করছে, ওয়াশিংটন এফ-১৬ আপগ্রেডেশন প্যাকেজ দিচ্ছে এবং ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে মক্কা জোটকে সমর্থনের প্রতিদান হিসেবে রিয়াদ ইসলামাবাদকে অর্থের জোগান দিচ্ছে—তা ভারতের নজরে রয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, পাকিস্তান একদিকে আইএমএফের কাছে ঋণ চাইছে এবং দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে, অথচ অন্যদিকে তারা ৫ বিলিয়ন ডলারের বেশি খরচ করে চীন থেকে আটটি ইউয়ান (হ্যাঙ্গর) শ্রেণির এআইপি ডিজেল অ্যাটাক সাবমেরিন কিনছে। এর মধ্যে একটি ইতোমধ্যে ২০২৬ সালের জুনে পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হয়েছে। এর বাইরে তুরস্ক পাকিস্তানের আগোস্তা ৯০বি সাবমেরিনগুলোকে আধুনিকায়ন করার পাশাপাশি দূরপাল্লার কামিকাজে ড্রোন সরবরাহ করছে। চীনও পাকিস্তানের আকাশ সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী সশস্ত্র উইং লুং-২ ড্রোন দিয়েছে।
পাকিস্তানের এসব সমরাস্ত্র সংগ্রহ এবং সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাসী হুমকির কথা মাথায় রেখে ভারত কেবল আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দূরপাল্লার অস্ত্রের ভান্ডারই সমৃদ্ধ করছে না, একই সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) নিজেদের সীমান্ত অবকাঠামোও ঢেলে সাজানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস

ভারতকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে চীন-পাকিস্তানের জোট