মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান করলেন ভারতীয় দম্পতি

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করেছেন চেন্নাইয়ের ব্যবসায়ী ও সমাজসেবী বর্ধমান জৈন এবং তার স্ত্রী রাধিকা জৈন। দান করা এসব গয়নার বাজারমূল্য প্রায় ২০৬ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ২৭৯ কোটি টাকার সমান)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে তারা মন্দির কর্তৃপক্ষের হাতে এ বিপুল পরিমাণ স্বর্ণালংকার তুলে দেন।
মন্দিরের জন্য দেওয়া ৪৬টি বিশেষ গয়নার মধ্যে মুকুট, হার, বাহুবন্ধ এবং কোমরের গয়নাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী অলংকার রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটিতে হীরাও বসানো আছে। তিরুমালা তিরুপতি দেবস্থানমসের ইতিহাসে এত বড় অনুদান বিরল ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।
পেশাগত জীবনে বর্ধমান জৈন স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘অ্যাকসেস হেলথকেয়ার’-এর প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। ব্যবসার পাশাপাশি শিক্ষা, ক্ষুধা দূর করা এবং জরুরি স্বাস্থ্যসেবার মতো নানা সমাজসেবামূলক কাজে তিনি নিয়মিত যুক্ত থাকেন।
তিরুপতি মন্দিরে বর্ধমান জৈনের দান করার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি বড় অঙ্কের টাকা দিয়েছেন। মন্দিরের শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের জন্য ৭ কোটি রুপি, গোশালার খাদ্য তৈরির কারখানায় ৫ কোটি রুপি এবং মন্দিরের দানবাক্সের মুদ্রা আলাদা করার যন্ত্র কিনতে ১ কোটি রুপি অনুদান দিয়েছিলেন তিনি। এছাড়া ভক্তদের যাতায়াতের সুবিধার জন্য বৈদ্যুতিক বাসও উপহার দিয়েছেন এই ব্যবসায়ী।
সূত্র: এনডিটিভি

দেশীয় প্রযুক্তির ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের 