ভারতকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে চীন-পাকিস্তানের জোট

সিটিজেন জার্নাল ডেস্ক

মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারতীয় ভূখণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর এক যৌথ নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের এ মহাকাশভিত্তিক গোয়েন্দা সহযোগিতা আরও জোরদার হয়েছিল। বেঙ্গালুরুভিত্তিক স্পেস সার্ভেইল্যান্স স্টার্টআপ ‘দিগন্তরা’র এক সাম্প্রতিক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোর গতিবিধি পর্যবেক্ষণে চীনের উচ্চ-রেজোলিউশন অপটিক্যাল রিমোট-সেন্সিং স্যাটেলাইট ‘ইয়াওগান-৪১’ ব্যবহার করা হয়েছিল। দ্বৈত-ব্যবহারযোগ্য এ স্যাটেলাইটটি পুরো ভারতীয় উপমহাদেশের ওপর নিরবচ্ছিন্ন নজর রাখতে সক্ষম।
তবে চীন ও পাকিস্তানের যৌথ তৎপরতা কেবল একটি স্যাটেলাইটেই সীমাবদ্ধ নয়। ভারতের এক ইঞ্চি জায়গাও যেন নজরদারির বাইরে না থাকে, সেজন্য দুই দেশ মিলে একটি পরিপূরক স্যাটেলাইট বলয় তৈরি করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে পাকিস্তান কক্ষপথে যে ছয়টি স্যাটেলাইট পাঠিয়েছে, তার মধ্যে পিআরএসসি-ইও১, পিআরএসএস-২, এইচএস-১, পিআরএসসি-ইও২ এবং পিআরএসসি-ইও৩- এ পাঁচটিই উৎক্ষেপণ করা হয়েছে চীনের রকেট ও উৎক্ষেপণ কেন্দ্র ব্যবহার করে।
মূলত ২০২২ সালে পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিজিডব্লিউআইসি-এর মধ্যে স্বাক্ষরিত একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এ উৎক্ষেপণগুলো সম্পন্ন হচ্ছে। কক্ষপথে এ স্যাটেলাইটগুলো এমন নিখুঁতভাবে সাজানো হয়েছে যে, একটি স্যাটেলাইট কোনো এলাকার সীমানা পেরিয়ে গেলে সঙ সাথেই অন্যটি সেই জায়গার নজরদারির দায়িত্ব নিয়ে নেয়। বিশাল চীনা স্যাটেলাইট নেটওয়ার্কের যেসব ছোটখাটো ফাঁকফোকর ছিল, পাকিস্তানের এই স্যাটেলাইটগুলো সেগুলো পূরণ করে ভারতীয় সেনা চলাচল, সীমান্ত ও নৌ-স্থাপনার নিখুঁত চিত্র তুলে ধরছে।
অবশ্য এ নজরদারির শুরুটা হয়েছিল আরও আগে, ২০১৮ সাল থেকে। সে সময় উৎক্ষেপণ করা পাকিস্তানের পিআরএসএস-১ স্যাটেলাইটটি মাটির মাত্র এক মিটার বিস্তৃত বস্তুও স্পষ্টভাবে শনাক্ত করতে পারে এবং প্রতি চার দিন পরপর বিশ্বের যেকোনো স্থানের নতুন ছবি তুলতে সক্ষম। এ ছাড়া ২০২৪ সালে চীনের সহায়তায় তৈরি যোগাযোগ স্যাটেলাইট পাকস্যাট-এমএম১ এবং নতুন রিমোট-সেন্সিং স্যাটেলাইটগুলো পাকিস্তানের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
শুধু মহাকাশেই নয়, ভূপৃষ্ঠ থেকেও স্যাটেলাইট ট্র্যাকিংয়ের নেটওয়ার্কে যুক্ত হয়েছে পাকিস্তান। চীনের নেতৃত্বাধীন বহুজাতিক প্রকল্প ‘অ্যাপোসস’-এর প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি স্থাপন করা হয়েছে পাকিস্তানে বাকি দুটি পেরু ও ইরানে। এখানে থাকা শক্তিশালী অপটিক্যাল টেলিস্কোপের তথ্য সরাসরি বেইজিংয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। এ প্রকল্পের অংশীদার হওয়ায় পাকিস্তান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া মহাকাশ পর্যবেক্ষণের তথ্য ব্যবহারের সুযোগ পাচ্ছে, যা কক্ষপথে থাকা ভারতের নিজস্ব স্যাটেলাইটগুলোর গতিবিধি ট্র্যাক করতেও কাজে লাগানো সম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন, মহাকাশে চীন ও পাকিস্তানের এ ক্রমবর্ধমান আধিপত্য ও সমন্বিত নজরদারি মোকাবিলায় ভারতকে এখনই নিজেদের মহাকাশ সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিতে হবে।
সূত্র: দ্য প্রিন্ট

শি জিনপিংয়ের শুদ্ধি অভিযান: তদন্তের মুখে সাংহাইয়ের দলীয় প্রধান