দেশীয় প্রযুক্তির ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ‘ভার্গবস্ত্র’-এর উন্নয়নমূলক পরীক্ষা সফলভাবে শেষ করেছে ভারত। সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (এসডিএএল) ২০ থেকে ২৪ নভেম্বরের মধ্যে এ পরীক্ষা চালায়।
পরীক্ষার সময় একসঙ্গে একাধিক আকাশপথের হুমকি শনাক্ত করা, সেগুলোর গতিবিধি অনুসরণ করা এবং নিষ্ক্রিয় করার কাজটি যাচাই করা হয়। সে জন্য সত্যিকারের সোয়ার্ম-ড্রোন লক্ষ্যবস্তুতে রকেট ও গাইডেড মাইক্রো-মিসাইল নিক্ষেপ করা হয়। মহড়ায় দেখা গেছে, রকেটের ওয়ারহেডগুলো ঠিক তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। আলাদাভাবে চালানো পরীক্ষায় ড্রোন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে মাইক্রো-মিসাইলগুলোর দিকনির্দেশনা এবং শেষ মুহূর্তে লক্ষ্য তাড়া করে আঘাত করার টার্মিনাল-হোমিং ক্ষমতাও ফুটে উঠেছে। পাশাপাশি শত্রু ড্রোন শনাক্ত করতে সেন্সর, নজরদারি রাডার এবং কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল নেটওয়ার্কের সমন্বয় কেমন কাজ করছে, সেটিও খতিয়ে দেখা হয়েছে।
এএনআই-এর তথ্য অনুযায়ী, লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা ও তা ধ্বংস করার হার আরও বাড়াতে সামনে আরও কিছু অপ্টিমাইজেশন ও পরীক্ষার পরিকল্পনা রয়েছে। এরপরের ধাপে সরবরাহযোগ্য রূপে একটি প্রোটোটাইপ প্রদর্শন করা হবে।
এসডিএএল-এর তৈরি এ ভার্গবস্ত্র মূলত একটি দেশীয় ও যানবাহনে বসানো যায় এমন দ্বি-স্তরবিশিষ্ট ড্রোন বিরোধী ব্যবস্থা। সমন্বিত ড্রোন ঝাঁক এবং ঘোরাফেরা করে আঘাত হানা বিচরণকারী যুদ্ধাস্ত্রসহ নানা ধরনের শত্রু ড্রোন শনাক্ত, অনুসরণ ও ধ্বংস করার কথা ভেবে এটি বানানো হয়েছে। কেবল ইলেকট্রনিক জ্যামিংয়ের ওপর ভরসা না করে, আক্রমণকারী ড্রোনগুলোকে সরাসরি ভৌতভাবে ধ্বংস করার পথ বেছে নিয়েছে এ ব্যবস্থা। এতে দুটি আলাদা অস্ত্রের ধরন যুক্ত করা হয়েছে। প্রথম সংস্করণে রয়েছে ৬৪-টিউবের একটি লঞ্চার। এটি দিকনির্দেশনাবিহীন বিমান-প্রতিরক্ষা মাইক্রো-রকেট নিক্ষেপ করতে পারে। আর দ্বিতীয় সংস্করণে আছে ৬৪-মাইক্রো-মিসাইল লঞ্চার, যাতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য স্বয়ংক্রিয় দিকনির্দেশনা এবং ইনফ্রারেড (আইআর) সিকার জুড়ে দেওয়া হয়েছে।
৫ হাজার মিটারের বেশি উঁচু এলাকা থেকে শুরু করে নানা রকম ভূখণ্ডে বসানোর উপযোগী করেই এটি তৈরি করা হয়েছে। চাইলে এর কাঠামোয় ইলেকট্রনিক জ্যামিং ও স্পুফিংয়ের মতো বাড়তি সফট-কিল স্তরও যোগ করা যায়।
আজকের যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হানা দিতে দলবদ্ধ ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। এমন প্রেক্ষাপটে সস্তা ড্রোনের বড় হামলার বিপরীতে স্তরে স্তরে জবাব দেওয়ার সক্ষমতাই ভার্গবস্ত্রকে আলাদা করেছে। ধেয়ে আসা ড্রোনের ঝাঁক ঠেকাতে এর দিকনির্দেশনাবিহীন মাইক্রো-রকেট কাজ করে, আর নির্দিষ্ট কোনো একটি ড্রোনকে নিশানা করতে নির্দেশিত মাইক্রো-মিসাইল নির্ভুল আঘাতের সুযোগ দেয়। এর ফলে তুলনামূলক কম দামের ড্রোন ঠেকাতে দামি বিমান-প্রতিরক্ষা ইন্টারসেপ্টর খরচ করার চাপ অনেকটাই কমতে পারে।ভারতীয় সেনাবাহিনীর ‘মেক-২’ কর্মসূচির আওতায় এ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যেখানে প্রাথমিক রকেট-নির্ভর চাহিদার গণ্ডি ছাড়িয়ে এসডিএএল নিজেদের উদ্যোগে গাইডেড মাইক্রো-মিসাইল সংস্করণটিও তৈরি করছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াতে পঞ্চম এস-৪০০ মোতায়েন করছে ভারত