ভারতীয় কোম্পানির বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান শনাক্ত

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের অত্যন্ত পরিচিত বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির প্যাকেটজাত পানীয়তে ক্যানসার সৃষ্টিকারী ক্ষতিকর উপাদানের উপস্থিতি ধরা পড়েছে। প্রথম দফার পর দ্বিতীয়বার ল্যাব পরীক্ষাতেও নমুনাটি নিরাপদ প্রমাণিত না হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। রবিবার (২২ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নামীদামি ব্র্যান্ডের পানিতেই যদি এমন বিপজ্জনক উপাদান মেলে, তবে রেলস্টেশন, বাসস্ট্যান্ড বা পথেঘাটে সাধারণ মানুষ যেসব পানি কিনে পান করছেন, সেগুলোর মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
এফএসএসএআই জানিয়েছে, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এফএসএস) অ্যাক্ট-২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয়র নিয়ম ভাঙার দায়ে ‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংস্থাটি বিসলেরির ‘প্যাকেটজাত পানি’র (মিনারেল ওয়াটার বা খনিজ পানি নয়) একটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, পানিতে ব্রোমেটের পরিমাণ অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি। পরে বিসলেরির আবেদনের পরিপ্রেক্ষিতে নমুনাটি দ্বিতীয়বার পরীক্ষা করা হলেও একই ফল আসে। ফলে আইন অনুযায়ী পানীয়টিকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করা হয়েছে। তবে বিসলেরির ঠিক কোন ব্যাচ বা নির্দিষ্ট কোন ধরনের প্যাকেটজাত পানীয়তে এ সমস্যা পাওয়া গেছে, তা স্পষ্ট করেনি নিয়ন্ত্রক সংস্থাটি।
আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার) এবং মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইউএস ইপিএ)-সহ বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক প্রতিষ্ঠান ব্রোমেটকে মানবদেহে ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত করেছে। দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ডের পানিতে এমন উপাদানের উপস্থিতি সাধারণ ভোক্তাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে শুধু বিসলেরিই নয়, মান বজায় না রাখায় আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এফএসএসএআই। এর মধ্যে বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়ম লঙ্ঘনের দায়ে উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এ ছাড়া ‘অসুরক্ষিত’ প্রমাণিত হওয়ায় আশা কনফেকশনারিকে তাদের প্যাকেটজাত চকোলেট-ভরা কুকিজ বাজার থেকে দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, চলতি বছরজুড়েই খাদ্য ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান (এফবিও) এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে এফএসএসএআই। বিশেষ করে এনার্জি ড্রিঙ্ক ও অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধে দেশজুড়ে জোরদার অভিযান চালাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি।
সূত্র: এনডিটিভি

ভারতকে আটকাতে চীন-পাকিস্তানের নতুন ছক: মার্কিন রিপোর্ট