বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের পিছু নিয়ে বিএসএফ নিখোঁজ

সিটিজেন জার্নাল ডেস্ক

আসামের কাছাড় জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য নিখোঁজ হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) কাছাড়ের কাটিগড়া এলাকার হরিণনগর সীমান্ত চৌকির (বিওপি) কাছে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ জওয়ানরা চার-পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর আনাগোনা সম্পর্কে খবর পেয়েছিলেন। তাদেরকে আটকানোর জন্য হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব এবং কনস্টেবল কে ভেনু নামে দুইজন জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। বিএসএফ সদস্যরা চ্যালেঞ্জ করলে সন্দেহভাজনরা বরাক নদীতে ঝাঁপ দেয়। ওই দুই জওয়ান তাদের ধাওয়া করতে পানিতে নেমে পড়েন।
জিতেন্দ্র যাদব নদীর তীরে ফিরে আসতে পারলেও ভেসে যান কে ভেনু। এরপর থেকে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ভেনুর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনাস্থলে দ্রুত একটি এসডিআরএফ দল পাঠানো হয়। তারা নদীতে তল্লাশি শুরু করে। উদ্ধার অভিযানে বিএসএফ কর্মী এবং কাটিগোরা পুলিশও যোগ দেয়।
নিখোঁজ জওয়ানকে খুঁজে বের করার জন্য অনুসন্ধানকারী দলগুলো তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে সর্বশেষ খবর পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি

সীমান্তে ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি