ভারতীয় শেয়ার বাজারে বড় ধাক্কা, একদিনে উধাও সাড়ে ৮ লাখ কোটি টাকা

সিটিজেন জার্নাল ডেস্ক

টানা রেকর্ড গড়ার পর সোমবার (২৩ নভেম্বর) লেনদেনে বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। মুনাফা তুলে নেওয়ার প্রবণতা আর বিদেশি বাজারের অস্থিরতায় দিনের শেষে দেড় শতাংশের বেশি দর হারিয়েছে প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি৫০। এর ছাপ পড়েছে ছোট ও মাঝারি কোম্পানির শেয়ারেও। নিফটি মিডক্যাপ ১৫০ এবং নিফটি স্মলক্যাপ ২৫০- উভয় সূচকই নেমে গেছে লাল ঘরে। বিএসই সেনসেক্স ১৪,৫৮৪ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ কমে ৮২,৪৩৫.৯৯ পয়েন্টে থামে, আর নিফটি৫০ ৪৫১ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ খুইয়ে দাঁড়ায় ২৫,৩৪৯.৬৫ পয়েন্টে। একদিনের এ দরপতনে বিনিয়োগকারীদের প্রায় ৬.৩৯ লাখ কোটি রুপি ( প্রায় ৮.৫৩ লাখ কোটি টাকা) উধাও হয়ে গেছে এবং বিএসই-তে তালিকাভুক্ত সব কোম্পানির সম্মিলিত বাজার মূলধন নেমে এসেছে ৫০৮ লাখ কোটি রুপিতে।
বড় শেয়ারগুলোর মধ্যে এদিন সবচেয়ে বেশি চাপে ছিল ব্যাংক ও ধাতব খাত। টাটা স্টিল, আলট্রাটেক সিমেন্টের পাশাপাশি এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দর ৬ শতাংশ পর্যন্ত পড়ে যায়। তবে এর উল্টো পথে হেঁটেছে তথ্যপ্রযুক্তি ও গাড়ি নির্মাতা খাতের কয়েকটি বড় নাম। টিসিএস, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, এইচসিএল টেক এবং মারুতি সুজুকির শেয়ারে ছিল ঊর্ধ্বমুখী হাওয়া। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজসহ বড় মূলধনী শেয়ারগুলো ২.৫ শতাংশ পর্যন্ত দর হারানোয় নিফটির ওপর চাপ আরও বেড়েছে, কারণ সূচকটি মূলত কোম্পানির বাজার মূলধনের ওপর নির্ভর করে।
এ পতনের পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করেছে। সম্প্রতি নিফটি ১০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় ২০২০ সালের পর সবচেয়ে ভালো মাসিক পারফরম্যান্সের পথে রয়েছে। নিফটি ৫০ এখন তার সর্বকালের সর্বোচ্চ ২৬,৩৭৩.২০ পয়েন্ট থেকে ২ শতাংশের সামান্য বেশি নিচে এবং সেনসেক্স তার রেকর্ড ৮৬,১৫৯ পয়েন্ট থেকে ৩ শতাংশেরও কম দূরত্বে অবস্থান করছে।
পাশাপাশি মার্কিন সুদের হার নিয়ে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকেই ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে- এমন সম্ভাবনা এখন ৯৩ শতাংশে দাঁড়িয়েছে। শুক্রবার ফেড গভর্নর লিসা কুকও আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, মূল্যস্ফীতি সামাল দিতে বর্তমান সুদের হার যথেষ্ট নয়, যা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে সেখানকার বিনিয়োগ আরও লাভজনক হয়ে উঠতে পারে, ফলে উন্নয়নশীল বাজার থেকে পুঁজি সরে যাওয়ার শঙ্কা তৈরি হয়।
দিনের শুরুতে এশিয়ার মিশ্র প্রবণতা ও ইউরোপের ইতিবাচক ইঙ্গিত লোকসান কিছুটা সামলে রাখতে সাহায্য করেছে। বাজারের সাম্প্রতিক গতিপ্রকৃতি নিয়ে জিওজিত ইনভেস্টমেন্টস লিমিটেডের গবেষণা প্রধান বিনোদ নায়ার বলেন, এআই বাবল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর মুদ্রানীতির উদ্বেগের কারণে গত সপ্তাহের শেষের দিকে বিশ্বজুড়ে যে ব্যাপক বিক্রি শুরু হয়েছিল, তা আজ ভারতীয় শেয়ার বাজারের ওপর চাপ সৃষ্টি করেছে। দুর্বল এফআইআই মনোভাবের মধ্যে এ বিক্রি মূলত হেভিওয়েট ব্যাংকিং এবং কমোডিটি স্টকগুলিতেই কেন্দ্রীভূত ছিল।
সামনের দিনগুলোতে বাজারের পথ অনেকটাই নির্ভর করবে বিশ্বজুড়ে এআই খাতের শেয়ারে বিক্রির চাপ কতটা থামে তার ওপর। ঋণের ওপর নির্ভরশীল ডেটা সেন্টার বিনিয়োগের টেকসই দিক নিয়ে বিশ্ববাজারে যে সংশয় চলছে, তার আঁচ ভারতেও লাগতে পারে। তবে এআই বিনিয়োগে ভারতের সরাসরি সম্পৃক্ততা তুলনামূলক কম হওয়ায় এবং দেশের অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল থাকায় সেই ধাক্কা সীমিত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কলকারখানার কার্যক্রমের উন্নতি এবং দ্বিতীয় প্রান্তিকে প্রায় ৭.৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রত্যাশা মাঝারি থেকে দীর্ঘমেয়াদে বাজারকে ভরসা জোগাচ্ছে, যদিও ছুটির কারণে এ সপ্তাহে মুনাফা তোলার প্রবণতা পুরোপুরি কাটেনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, শেয়ারবাজারে উত্থান