নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

সিজেডএন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুযায়ী নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।
উল্লেখ্য এর আগেও এমন একটি উদ্যোগ বাতিল হয়েছিল। কিন্তু এবার নতুন করে তারিখ নির্ধারণের প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
অক্টোবরের শেষ সপ্তাহ কিংবা নভেম্বরের শুরুতে দিল্লির বাংলাদেশ মিশনে নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন আসাদ আলম সিয়াম। তিনি দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনা আরও বেশি গতি পাবে বলে মনে করা হচ্ছে।
তবে সফরটি বাস্তবে রূপ নেবে কি না, তার পেছনে বড় একটি শর্ত জড়িয়ে রয়েছে। বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ বেশ কিছু অমীমাংসিত ইস্যু ঢাকার জন্য এখন সবচেয়ে বড় বিবেচনার বিষয়। এসব বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি বা সমাধান না আসলে সফরের চূড়ান্ত সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান, আর মোদিও তার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। দুই নেতার এমন সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ভারত সফরের পথকে আরও সুগম করতে পারে এবং তারিখ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
তবে এতসব আলোচনার পরও এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারত- কোনো পক্ষ থেকেই এ সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী