জার্মানিতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জার্মানিতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
সিজেডএন ডেস্ক

জার্মানির পশ্চিমাঞ্চলে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পশ্চিম জার্মানির রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের আইফেল অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্পাংডাহলেম বিমান ঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘাঁটির একজন মুখপাত্র জানিয়েছে, বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জার্মান এয়ার ট্রাফিক কন্ট্রোলের একজন মুখপাত্র জানিয়েছেন, একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়া চারটি জেট বিমানের একটি বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর ৫২তম ফাইটার উইংয়ের অধীনে থাকা বিমানটি স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে স্পাংডালেমে ফেরার পথে বিধ্বস্ত হয়। বিমানটির মূল্য ৬০ থেকে ৮০ মিলিয়ন মার্কিন ডলার।
এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বাড়িঘরের ওপর দিয়ে পরিষ্কার নীল আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। বাকি তিনটি বিমানকে রামস্টাইনের কাছাকাছি একটি বিমানক্ষেত্রে ঘুরিয়ে দেওয়া হয়।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানঘাঁটি কর্তৃপক্ষ।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, এবিসি নিউজ

আটক মার্কিন ডুবোযানের প্রযুক্তি বিশ্লেষণ করে নতুন প্রযুক্তি বানাতে চায় ইরান