তীব্র অর্থসংকটে বিবিসি: আরও ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ে আরও কর্মী ছাঁটাই

সিটিজেন জার্নাল

অতিরিক্ত ৫০ কোটি (৫০০ মিলিয়ন) পাউন্ড ব্যয় সাশ্রয়ের লক্ষ্য অর্জনে আরও কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। একইসঙ্গে টেলিভিশন ও রেডিওর জনপ্রিয় অনুষ্ঠানগুলোতেও বড় ধরনের কাটছাঁট করা হবে। যুক্তরাজ্যের সরকারি ব্যয় তদারককারী সংস্থা ‘ন্যাশনাল অডিট অফিস’ (এনএও)-এর এক নতুন প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তীব্র আর্থিক চাপ সামাল দিতে বিবিসি এর আগে প্রায় ১ হাজার ৮০০ পদ বিলুপ্ত করা এবং বেশ কয়েকটি রেডিও ও টেলিভিশন সেবা বন্ধের প্রস্তাব দিয়েছিল। এনএও-র পর্যালোচনায় বলা হয়েছে, সম্প্রচার প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের এক বছর আগেই তাদের চলমান ৭০ কোটি (৭০০ মিলিয়ন) পাউন্ড সাশ্রয় ও পুনর্বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করতে যাচ্ছে।
তবে এনএও সতর্ক করে দিয়ে বলেছে, পরবর্তী ধাপের এই ব্যয় সংকোচন নীতি কার্যকর করা বিবিসির জন্য অনেক বেশি কঠিন হবে।
এনএও-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৯ সালের মার্চ মাস পর্যন্ত চলমান বর্তমান কৌশলের আওতায় ২০২৬ সালের মার্চের তুলনায় বিবিসির মোট জনবল প্রায় ১১ শতাংশ কমে যাবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির অনুষ্ঠানমালা ও সেবায় আরও পরিবর্তন আনা হবে।
বিবিসির আর্থিক সংকটের পেছনে চারটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। তা হলো– লাইসেন্স ফি বাবদ আয় কমে যাওয়া; অনুষ্ঠান নির্মাণের ব্যয় বৃদ্ধি; দর্শক-শ্রোতাদের সংবাদ ও বিনোদন গ্রহণের অভ্যাসে পরিবর্তন; বাণিজ্যিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর (যেমন নেটফ্লিক্স, আমাজন) সঙ্গে তীব্র প্রতিযোগিতা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে মুদ্রাস্ফীতি সমন্বয় করলে বিবিসির লাইসেন্স ফি থেকে প্রকৃত আয় ২৬ শতাংশ কমেছে। এর ফলে ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং কার্যক্রমে পরিচালন ঘাটতি দাঁড়িয়েছে ২০ কোটি ৯০ লাখ (২০৯ মিলিয়ন) পাউন্ডে।
এ ছাড়া যুক্তরাজ্যে গড়ে প্রতি সপ্তাহে বিবিসির টেলিভিশন, আইপ্লেয়ার, রেডিও বা অনলাইন সেবা ব্যবহারকারী প্রাপ্তবয়স্কদের হার ২০২১-২২ সালের ৯০ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ সালে ৮১ শতাংশে নেমে এসেছে।
বিবিসি এরইমধ্যে সংবাদ, আঞ্চলিক (নেশনস) এবং কনটেন্ট বিভাগে প্রায় ১০ শতাংশ ব্যয় কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে। এই ব্যয় সংকোচন পদক্ষেপের অংশ হিসেবে ‘সেলিব্রিটি মাস্টারমাইন্ড’, ‘ব্ল্যাঙ্কেটি ব্ল্যাঙ্ক’ এবং ‘লাইভ অ্যাট দ্য অ্যাপোলো’-র মতো জনপ্রিয় অনুষ্ঠানগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিবিসি রেডিও ৪-এর ‘দ্য ওয়ার্ল্ড টুনাইট’-সহ বেশ কিছু অনুষ্ঠান বন্ধ করা হচ্ছে।
এ ছাড়া ‘বিবিসি রেডিও ৪ এক্সট্রা’, ‘বিবিসি থ্রি’ এবং ‘বিবিসি স্কটল্যান্ড’-এর প্রচলিত টেলিভিশন ও রেডিও সম্প্রচার (লিনিয়ার ব্রডকাস্ট) বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে শেষের দুটি কেবল অনলাইন-ভিত্তিক চ্যানেল হিসেবে পরিচালিত হবে।
এনএও জানিয়েছে, আগের ৭০ কোটি পাউন্ডের সাশ্রয় কর্মসূচি থেকে ৪৮ কোটি ৯০ লাখ পাউন্ড ‘আইপ্লেয়ার’ এবং ডিজিটাল সংবাদের মতো আধুনিক সেবায় পুনর্বিনিয়োগ করা সম্ভব হয়েছিল। এর ফলে আইপ্লেয়ারের সাপ্তাহিক ব্যবহারকারী ১ কোটি ২১ লাখ থেকে বেড়ে ১ কোটি ৫৪ লাখে দাঁড়িয়েছে। কিন্তু নতুন ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের মূল লক্ষ্য হবে প্রতিষ্ঠানের তহবিল ঘাটতি কমানো এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
এনএও-র প্রধান গ্যারেথ ডেভিস বলেন, আর মাত্র এক বছরের কিছু বেশি সময় পর বিবিসির সনদ (চার্টার) নবায়নের সময় আসছে। সামনে যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।
প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিবিসির গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বেরাঞ্জের মিশেল বলেছেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং তীব্র ব্যয়চাপ সামলাতে বিবিসিকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে দর্শক ও সহকর্মীদের ওপর এর প্রভাব যেন ন্যূনতম থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান অর্থায়ন কাঠামো টেকসই নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিবিসির সেবা অব্যাহত রাখতে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করতে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে।

আর্থিক সংকটে আবারও কর্মী ছাঁটাই করছে বিবিসি