এক দশক পর গলছে বরফ: ইইউর সঙ্গে ৩ বড় চুক্তি যুক্তরাজ্যের

সিটিজেন জার্নাল ডেস্ক

ব্রেক্সিট গণভোটের এক দশক পেরিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করল যুক্তরাজ্য। শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত ক্ষেত্রে একমত হয়েছে উভয় পক্ষ।
সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের দপ্তর জানিয়েছে, দীর্ঘ আলোচনা শেষে একটি ‘নতুন সূচনা’ চুক্তি চূড়ান্ত হয়েছে। এর আগে বৈঠকের শুরুতে ইইউর দুই শীর্ষ নেতা উরসুলা ভন ডার লিয়েন এবং আন্তোনিও কস্তাকে বার্নহ্যাম বলেন, এটি ব্রিটেনের জন্য একটি ভালো দিন। এটি ইউরোপের জন্যও একটি ভালো দিন, এবং ইউরোপ ও যুক্তরাজ্য জুড়ে মানুষ এর থেকে প্রকৃত সুবিধা পাবে।
ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, তরুণদের অবাধ যাতায়াত ও কাজের সুযোগ, প্রাণী ও উদ্ভিদজাত পণ্যের মান নিয়ন্ত্রণ এবং কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার মধ্যে সংযোগ তৈরির বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করতে রাজি হয়েছে দুই পক্ষ। শিগগিরই একটি যৌথ বিবৃতিতে এসবের বিস্তারিত তুলে ধরা হবে। এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, চুক্তি সম্পন্ন হয়েছে। আলোচনা শেষ হয়েছে। এখন উভয় পক্ষ বাস্তবায়নের জন্য কাজ করবে। তিনি আরও যোগ করেন, সকল আন্তর্জাতিক চুক্তির মতোই, প্রতিটি সংশ্লিষ্ট দেশে একটি আইনি প্রক্রিয়া রয়েছে যা এখন সম্পন্ন হবে। এবং কিছু ক্ষেত্রে আলোচনা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বার্নহামের আশা, এ সমঝোতাগুলো ব্রিটেনের অর্থনীতিতে ০.৫ শতাংশ প্রবৃদ্ধি যোগ করবে। বিশেষ করে, যুক্তরাজ্য ও ইইউর মধ্যে প্রাণী, উদ্ভিদ এবং এ সংশ্লিষ্ট পণ্যের চলাচলে কড়াকড়ি কমলে ব্রিটিশ অর্থনীতিতে প্রায় ৫.১ বিলিয়ন পাউন্ড যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থা যুক্ত হওয়ার ফলে ইস্পাতের মতো ব্রিটিশ ও ইইউ পণ্যগুলো একে অপরের সীমান্তে বাড়তি কার্বন শুল্ক থেকে রেহাই পাবে। এছাড়া যুব গতিশীলতা প্রকল্পের আওতায় ইউরোপের এক লাখ তরুণ সর্বোচ্চ তিন বছর যুক্তরাজ্যে থাকা ও কাজের সুযোগ পাবেন। একই সুবিধা মিলবে ব্রিটিশ তরুণদের ক্ষেত্রেও।
তবে এ তিনটি চুক্তিই চূড়ান্ত নয়। সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে সামনের মাসগুলোতে, এমনকি বছরজুড়েও আলোচনা চলতে থাকবে। বার্নহ্যাম আগেই দেশবাসীকে ইঙ্গিত দিয়ে রেখেছেন, ভবিষ্যৎ সম্পর্কের স্বার্থে তিনি সব পথই খোলা রাখতে চান- যার মধ্যে ২৭ দেশের এ জোটে পুনরায় ফিরে যাওয়ার বিষয়টিও রয়েছে। যদিও তিনি স্পষ্ট করেছেন, ব্রেক্সিট বাতিল করা কেবল একটি সম্ভাবনা মাত্র, এখনই তেমন কিছু ঘটছে না।
স্বাভাবিকভাবেই এ পদক্ষেপগুলো যুক্তরাজ্যের ইউরোপ-বিরোধী অংশের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। চুক্তির খবর সামনে আসতেই কড়া সমালোচনা করেছেন ডানপন্থী দল রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। তিনি দাবি করেন, ইইউ এ সুযোগে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চাপে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারাজ লিখেছেন, এটা সেই পুরোনো খেলাই, এবং তিনি নিছক অনভিজ্ঞতার কারণে এতে পা দিয়েছেন।
সূত্র: আল জাজিরা

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইউরোপ