ইউক্রেন যুদ্ধ বন্ধে ন্যাটোর মতো নিরাপত্তা চুক্তিতে রাশিয়া কি রাজি হবে

সিটিজেন জার্নাল ডেস্ক

রাশিয়ার সঙ্গে প্রায় ৫ বছর ধরে চলা যুদ্ধ থামলে যুদ্ধ-পরবর্তী ইউক্রেনকে সুরক্ষিত করার জন্য যুক্তরাষ্ট্র নতুন একটি প্রস্তাব সামনে এনেছে। বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার বলেছেন, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের জন্য ন্যাটোর মতো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার ধারণায় রাশিয়া স্বাচ্ছন্দ্যবোধ করবে।
বার্লিন আলোচনার পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদের বিষয়টি আবার ভাবার কথা বলেছেন। তবে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমা সামরিক জোটে কিয়েভের যেকোনো ধরনের ‘আংশিক সদস্যপদ’ মস্কোর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন ২০২২ সালের সেপ্টেম্বরে ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করেছিল, কিন্তু ক্রেমলিন এর বিরোধিতা করে এবং কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয়।

কুশনার কী বলেছেন
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফেরার পর রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ওয়াশিংটনের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নকে দূরে সরিয়ে রাখায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শেনজেনে পুতিন ও শি-র সঙ্গে ট্রাম্পের বৈঠক এ সন্দেহ আরও উসকে দিয়েছে যে যুদ্ধ থামানোর বিষয়ে ট্রাম্প কতটা আন্তরিক। বিশেষ করে ভলোদিমির জেলেনস্কির সমালোচনা এবং রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পর পুতিনের প্রতি তার নরম সুর নজরে এসেছে।
বার্লিনে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের প্রায় ৪০টি দেশের জোট ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’-এর বৈঠকে কুশনার ও আরেক মার্কিন দূত স্টিভ উইটকফ ইউরোপীয় নেতাদের বোঝানোর চেষ্টা করেন শেনজেনে যুদ্ধ শেষ করার বিষয়ে কথা হয়েছে। কুশনার বলেছেন, ট্রাম্প ইউরোপকে পাশে রেখে একটি চুক্তি করতে চান। পাশাপাশি তিনি যোগ করেন, আমরা বিশ্বাস করি যে, যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার পক্ষে ইউরোপকে আলোচনায় নেওয়া অপরিহার্য হবে। কুশনারের মতে, ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদের আদলে যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে রাশিয়া স্বাচ্ছন্দ্যবোধ করছে। তার কথা অনুযায়ী, আমার মনে হয়, আমরা তাদের এ বিষয়ে রাজি করাতে পেরেছি যে, ইউক্রেনের জন্য যেকোনো নিরাপত্তা নিশ্চয়তা অনুচ্ছেদ ৫-এর ওপর ভিত্তি করে দেওয়া হবে। তিনি আরও জানান, ট্রাম্প এ ধারণার প্রতি উন্মুক্ত ছিলেন, তবে স্পষ্টতই, এটি যুক্তরাষ্ট্রের স্বার্থে হতে হবে এবং একটি বৃহত্তর নিরাপত্তা প্যাকেজের অংশ হতে হবে।

ন্যাটোর ৫নং অনুচ্ছেদে কী আছে
শীতল যুদ্ধের শুরুতে সোভিয়েত ইউনিয়নের ঝুঁকি সামাল দিতে ১৯৪৯ সালে উত্তর আটলান্টিক চুক্তির ৫ নং অনুচ্ছেদে ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতি রাখা হয়, যাকে জোটের ভিত্তিপ্রস্তর বলা হয়। ন্যাটোর ব্যাখ্যা অনুযায়ী, অনুচ্ছেদ ৫-এ প্রতিশ্রুতিবদ্ধ থাকার অর্থ হলো কোনো এক সদস্য সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে জোটের অন্য প্রতিটি সদস্য এ সহিংস কাজটিকে সকল সদস্যের বিরুদ্ধে একটি সশস্ত্র আক্রমণ হিসেবে বিবেচনা করবে। এর ফলে প্রতিটি সদস্য রাষ্ট্র আক্রান্ত মিত্রকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকে, যার মধ্যে পরিস্থিতি অনুযায়ী যেকোনো ধরনের সাহায্য ও সহায়তা থাকতে পারে।
তবে বাস্তবে এটি কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা নয়। আগে উত্তর আটলান্টিক কাউন্সিলের বৈঠকে আক্রমণটি অনুচ্ছেদ ৫-এর শর্ত পূরণ করে কি না তা যাচাই করতে হয়, তারপর সর্বসম্মত রাজনৈতিক সিদ্ধান্ত ও ঘোষণা লাগে। আলোচনা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আইনি পর্যালোচনার কারণে এতে সময় লাগতে পারে। এরপর কে কীভাবে সাহায্য করবে তা নিজ নিজ দেশের ওপর থাকে এবং সামরিক পদক্ষেপ বাধ্যতামূলক নয়। ন্যাটোর ভাষায়, প্রতিটি সদস্য দেশ কীভাবে অবদান রাখবে তা নির্ধারণের ভার তাদের নিজস্ব বিবেচনার উপরই ছেড়ে দেওয়া হয়েছে। অনুচ্ছেদ ৫ মাত্র একবার- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল-কায়েদার হামলার পর ব্যবহৃত হয়েছে, যার ফলে ন্যাটো সন্ত্রাসবিরোধী অভিযানে জড়ায় এবং ইউরো-আটলান্টিক অঞ্চলের বাইরে প্রথম অভিযান শুরু করে।

ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তাগুলো কেমন হতে পারে
রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর ৭ মাস পর ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে এবং তখন থেকেই কিয়েভ দ্রুত সদস্যপদ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যুদ্ধ চলাকালে ইউক্রেনকে সদস্য করার প্রশ্নে ন্যাটো দেশগুলো একমত নয়। লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মতো সীমান্তবর্তী দেশগুলো ইউক্রেনের পক্ষে বেশি সোচ্চার। আরও কয়েকটি দেশ দুর্নীতির উদ্বেগ থাকলেও যুদ্ধ শেষ হওয়ার শর্তে দ্রুত অন্তর্ভুক্তির পক্ষে। অন্যদিকে ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের আগ্রহ অনেক কম, এবং ট্রাম্প নিজেই প্রকাশ্যে ইউক্রেনকে ন্যাটোতে ঢোকার আশা ছাড়তে বলেছেন। তবে গত সপ্তাহে কুশনার ও উইটকফ ইঙ্গিত দেন দোনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার বিনিময়ে ইউক্রেন ন্যাটোতে যেতে পারে।
বার্লিনে ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার অবস্থানের চরমপন্থী অবস্থানের প্রেক্ষিতে, আমি মনে করি ন্যাটোতে ইউক্রেনের যোগদানের প্রশ্নটি আমাদের পুনরায় বিবেচনা করা প্রয়োজন। বৈঠকে কুশনার অনুচ্ছেদ ৫-এর মতো নিরাপত্তা নিশ্চয়তার কথা বললেও তা কীভাবে কাজ করবে তা স্পষ্ট করেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আগে থেকেই জোর দিচ্ছেন নিরাপত্তার নিশ্চয়তা প্রথমে যুক্তরাষ্ট্রের দিক থেকে আসতে হবে, এবং অক্টোবরে উইটকফের সঙ্গে এ নিয়ে আলোচনাও হয়েছিল। বার্লিন বৈঠকের পর জেলেনস্কি সাংবাদিকদের জানান, অনুচ্ছেদ ৫-এর ধাঁচে নিরাপত্তা নিশ্চয়তায় কী থাকবে তা নিয়ে কোনো সাধারণ বোঝাপড়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, এর মানে কি মার্কিন ও ইউরোপীয় সেনারা ইউক্রেনে ঘাঁটি গাড়বে, কারণ তার ধারণা ছিল এমনই। তার মতে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগ্রাসনের জবাবে দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া দেখাবে।

রাশিয়া কী বলছে
শেনজেনে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের পর পুতিন বলেন, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনায় ইউক্রেন ও রাশিয়া দুপক্ষকেই থাকতে হবে। তিনি বলেন, আমরা স্বীকার করি রাশিয়ার মতোই ইউক্রেনেরও নিরাপত্তার অধিকার আছে। আসল কথা হলো, রাশিয়ার নিরাপত্তা নিয়ে কেউ আলোচনা করতে চায় না, এবং বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহজ ভাষায় বলতে গেলে।
ক্রেমলিনের পুরোনো অবস্থান হলো, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ মস্কোর জন্য ‘রেড লাইন’ এবং জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ২০২২ সালে যুদ্ধ শুরুর পেছনেও এ কারণ দেখিয়েছিলেন পুতিন। শেনজেনে তিনি আবারও বলেন, ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়া এবং জোটের নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় ন্যাটো রাশিয়ার সঙ্গে প্রতারণা করাছে বলে দাবি করেন পুতিন। তিনি জানান, এরপর পূর্ব ইউরোপ ও স্ক্যান্ডিনেভিয়ার ১৬টি দেশ জোটে ঢুকেছে। তার ভাষায়, তখন আমরা প্রতারিত হয়েছিলাম, এবং এভাবেই শুরু হয়েছিল পাঁচ-ছয়টি সম্প্রসারণের ঢেউ। অবশেষে তারা ইউক্রেনে পৌঁছেছিল। তিনি আরও বলেন, আমি এ বিষয়ে ইতোমধ্যেই একাধিকবার কথা বলেছি। পুতিন জানান, কিন্তু আমরা এটা হাজারবার বলেছি অপেক্ষা করুন, এর কোনো প্রয়োজন নেই। এটা আমাদের কাছে অগ্রহণযোগ্য।
ন্যাটো-ধাঁচের নিরাপত্তা নিশ্চয়তা কি ইউক্রেনের জন্য কার্যকর হবে
এ নিরাপত্তা নিশ্চয়তাগুলো বাস্তবে কী রূপ নেবে, তা যুক্তরাষ্ট্র বা ন্যাটোর অন্য সদস্যরা এখনো নির্দিষ্ট করেনি, ফলে বিষয়টি ধোঁয়াশায় রয়ে গেছে। বিশ্লেষকদের মধ্যেও সংশয় রয়েছে।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (RUSI)-এর জন্য ১০ নভেম্বরের এক প্রতিবেদনে কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর সিনিয়র ফেলো এরিক সিয়ারামেলা লিখেছেন, ইউক্রেনের জন্য অনুচ্ছেদ ৫-এর নিরাপত্তা নিশ্চয়তার তেমন কোনো অর্থ হয় না। তার মতে, এ ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য নিজেদেরকে দায়বদ্ধ করবে- যা অনুচ্ছেদ ৫-এর মূল কথা- তা বিশ্বাসযোগ্যতা হারায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ আইনগত চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষে অন্তত দশ বছর অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের অঙ্গীকার করলে তা বেশি বাস্তবসম্মত হবে।
জার্মান মার্শাল ফান্ডের ফেলো ইয়ান লেসার বলেন, ন্যাটো নিজেই যখন ইউরোপীয় প্রতিরক্ষার জন্য পুনঃসস্ত্রীকরণ কৌশল নিয়ে হিমশিম খাচ্ছে, তখন অনুচ্ছেদ ৫-এর মতো প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য করা কঠিন। তার ভাষায়, অনেক কিছুই মার্কিন অংশগ্রহণের ওপর নির্ভর করে, এবং ইউরোপীয় প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার দুর্ভাগ্যবশত পরিবর্তনশীল। এটাও মনে রাখা জরুরি, অনুচ্ছেদ ৫-এর বিষয়টি স্বয়ংক্রিয় নয়। এটি সদস্য রাষ্ট্রগুলোর নেওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুখবর হলো, আটলান্টিকের উভয় পারেই ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা চলছে।