রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন আরাঘচি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০: ০৭

রাশিয়া সফরের অংশ হিসেবে সেন্ট পিটার্সবার্গ শহরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, আব্বাস আরাঘচির সঙ্গে এ বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বন্ধে বর্তমান আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়াকে আরও জোরালোভাবে এগিয়ে নেওয়া।
এর আগে রবিবার (২৬ এপ্রিল) পাকিস্তান সফর শেষ করে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন আব্বাস আরাঘচি। বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে মাত্র ২ দিনের ব্যবধানে তিনি দুইবার পাকিস্তান সফর করেছেন।
ইসলামাবাদে অবস্থানকালে পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে আরাঘচি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করলেও মার্কিন কোনো প্রতিনিধির সঙ্গে সরাসরি কোনো বৈঠকে মিলিত হননি। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিরসনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা

/এমএকে/

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে নতুন প্রস্তাব ইরানের