ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

সিটিজেন জার্নাল ডেস্ক

ইউরোপের বেশ কয়েকটি দেশের সুপারমার্কেটের ফ্রিজিং ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। সুইডেন, বেলজিয়াম ও লুক্সেমবার্গের বিভিন্ন দোকানে হঠাৎ করেই ফ্রিজ ও ফ্রিজারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মুহূর্তেই নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ তাজা খাবার। সোমবার (২ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে গত মাসে ফ্রান্সেও ঠিক একই কায়দায় হামলার ঘটনা ঘটেছিল।
সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান আহোল্ড ডেলহাইজ এবং কোলরুইট জানিয়েছে, সোমবার তাদের আইটি সিস্টেমে এ সাইবার হামলা চালানো হয়। এর ফলে বেলজিয়াম ও লুক্সেমবার্গে ডেলহেইজের প্রায় ৪০টি শাখার ফ্রিজের তাপমাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বেলজিয়ামের হুভেলার্ট এলাকার একটি ডেলহেইজ শাখার ব্যবস্থাপক জানিয়েছেন, শুধু তাদের দোকানেই প্রায় এক লাখ ইউরোর খাবার নষ্ট হয়েছে। পাশাপাশি ফরাসি মালিকানাধীন চেইন শপ ক্যারিফোরের বেলজিয়ামের ১৫টি শাখাতেও একই রকম ক্ষতি হয়েছে।
এদিকে সুইডেনেও বড় ধাক্কা খেয়েছে সুপারমার্কেট জায়ান্ট আইসিএ ও কো-অপ। দক্ষিণ সুইডেনের স্যোবো এলাকার একটি আইসিএ দোকান জানিয়েছে, হ্যাকাররা রাতের আঁধারে তাদের ফ্রিজের তাপমাত্রা সোজা ৫০ ডিগ্রি সেলসিয়াসে তুলে দিয়েছিল। এতে মুহূর্তের মধ্যে সব খাবার নষ্ট হয়ে যায়। তবে স্টকহোমসহ কিছু শাখার কর্মীরা দ্রুত ব্যবস্থা নিতে পারায় বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কো-অপ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ৮০০ দোকানের মধ্যে মাত্র সাতটি এই হামলার শিকার হয়েছে।
এ ঘটনার পর ইউরোপের সুপারমার্কেটগুলোর খাদ্য সংরক্ষণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঠিক কারা এ হামলার পেছনে রয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কেউ। বর্তমানে বেলজিয়াম ও সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে।
সূত্র: রয়টার্স

ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স