বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া অনুমোদন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া অনুমোদন
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি (মাঝে)

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিতকরণে ‘বিশেষ সৌরবিদ্যুৎ আইন-২০২৬’ নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে নাসিমুল গনি বলেন, ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬’ এর খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং বা যাচাই-বাছাই সাপেক্ষে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে।

‘পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন আইন’ মন্ত্রিসভায় অনুমোদন

‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন-২০২৬’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিতের লক্ষ্যে সরকারি ক্রয়ের মূল আইনি কাঠামো হিসেবে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন–২০০৬’ মোট ছয় দফায় সংশোধন করা হয়েছে।

সর্বশেষ দফা গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে সম্পাদন করা হয়। দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, ক্রয়কার্যে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে নতুন, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র, নারী দরপত্রদাতা ও সুযোগবঞ্চিত দরপত্রদাতাগণের জন্য বিশেষ ব্যবস্থার সংরক্ষণ, উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালির আধুনিকায়ন, সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির অধিকতর প্রয়োগের বিধান, পেশাগত অসদাচরণ সংশ্লিষ্ট বিধানের স্পষ্টীকরণ, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার সংস্থান ইত্যাদি যুগোপযোগী বিধান প্রণয়নের উদ্দেশ্যে অধ্যাদেশটি জারি করা হয়।

বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩ এর দফা (২) অনুযায়ী জারিকৃত অধ্যাদেশটি আইনে রূপান্তরের উদ্দেশ্যে বিল আকারে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উপস্থাপন করা হয়েছে।

প্রণীত আইনের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া জনমত যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খসড়া আইনটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে।

/টিই/