বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে এক দিনেই বড় পতন হয়েছে। পারস্য উপসাগর থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহে যে স্থবিরতার শঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কাটতেই সোমবার (২ নভেম্বর) তেলের বাজারে এ পরিবর্তন দেখা যায়।

দিন শেষে আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ ডলার ৯০ সেন্ট বা প্রায় ৬ শতাংশ কমে ১০৬ ডলার ৫০ সেন্টে স্থির হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ব্যারেলপ্রতি ৬ ডলার ২৫ সেন্ট বা ৬ শতাংশ কমে দাঁড়ায় ৯৭ ডলার ৮৭ সেন্টে।

তেলের বাজারে এমন ওঠানামার মধ্যেই রবিবার জরুরি বৈঠকে বসে তেল রপ্তানিকারক জোট ওপেক প্লাসের সাতটি দেশ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ডিসেম্বরেও তারা বাজারের চাহিদা মেটাতে নতুন করে উৎপাদন বাড়াবে না। এর অর্থ, অক্টোবর থেকে শুরু হতে যাওয়া উৎপাদন বাড়ানোর পরিকল্পনা আরও অন্তত এক মাসের জন্য স্থগিতই থাকছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/