ভুটানের বিপক্ষে ৩ পয়েন্ট চান ডুলি

ভুটানের বিপক্ষে ৩ পয়েন্ট চান ডুলি
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

দেশের মাটিতে আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ মিশন শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। ভুটান ম্যাচের আগে বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি বলছেন, তিন পয়েন্ট নিয়ে সাফের যাত্রা শুরু করতে চান তিনি।
সোমবার (২ নভেম্বর) অনুশীলন শুরুর আগে টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ।
ভুটান ম্যাচের প্রস্তুতি ও কৌশল নিয়ে জানতে চাইলে ডুলি বলেন, ‘সাফ শুরু হওয়ার আগে আমাদের হাতে আরও দুই দিন সময় রয়েছে। আমাদের পরিকল্পনা পরিষ্কার। আমরা ম্যাচটি জিততে চাই। এই ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করাই আমাদের লক্ষ্য।’
ম্যাচের কৌশল আগেই প্রকাশ করতে চান না কোচ ডুলি।
টুর্নামেন্ট শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন এনেছেন ডুলি। তাজ ও আব্দুল্লাহকে দলে নেন। দল পরিবর্তন নিয়ে চলা গুঞ্জনের প্রসঙ্গেও কথা বলেন ডুলি। তার ভাষায়, ‘নিয়মের কারণে এখন আমাদের হাত বাঁধা, নতুন করে কিছু করার সুযোগ নেই। সাফের এ ধরনের নিয়মকানুন সবারই ভালোভাবে জেনে রাখা উচিত। তাই এ বিষয়ে বাড়তি কোনো মন্তব্য করার সুযোগ নেই।’
এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানকে শেষ মুহূর্তে চোটের কারণে না পাওয়াকে দলের জন্য বড় ক্ষতি মনে করছেন ডুলি।
এর আগে প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন ম্যাচ খেলার কথা জানিয়েছিলেন কোচ। তবে সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।
এ প্রসঙ্গে কোচ বলেন, ‘ম্যাচ খেলা হচ্ছে না। কারণ, তখনও কয়েকজন খেলোয়াড় চোটে ছিল। সবাই দলে ছিল না, আমাদের পূর্ণাঙ্গ দলও তৈরি হয়নি। তাই আমরা অনুশীলনে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি, যেনো তারা চোটে না পড়ে।’

ক্ষমা চেয়েও চীনের মন গলাতে পারেননি এমবাপ্পে