শিরোনাম

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৫৬

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৫৬
ইউক্রেনের হামলায় ওয়াইল্ডবেরিজের একটি গুদাম ক্ষতিগ্রস্থ

রাশিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বোভ শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে। এতে ৭ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়েছে, ইউক্রেনের চালানো ড্রোন হামলায় মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বোভ শহরের একটি ওয়াইল্ডবেরিজ গুদামে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে রাতের শিফটে কর্মরত সাতজন ঘটনাস্থলেই নিহত হন এবং ২৫ জন আহত হন। এ ছাড়া মস্কো অঞ্চলের ইলেকট্রোস্তাল শহরে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

রাশিয়ার অ্যামাজন নামে পরিচিত ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী তাতিয়ানা কিম এ ঘটনাকে ‘কোম্পানি ও রাশিয়ার জন্য এক ভয়াবহ রাত’ বলে উল্লেখ করেছেন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলার লক্ষ্য ছিল এমন গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনা, যেগুলো ড্রোন উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ যন্ত্রাংশ ও নেভিগেশন সরঞ্জাম সরবরাহে ভূমিকা রাখছিল। একই অভিযানে আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়াতেও একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো, শহর ও জনবসতিতে রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

/এসবি/