ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় রুশ পন্যবাহী জাহাজে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক

ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলার শিকার রাশিয়ার একটি মালবাহী জাহাজের আগুন নেভানো এবং সেটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে জোর তৎপরতা চলছে। শনিবার (২১ নভেম্বর) হামলার পর ‘স্পার্টা-২’ নামের জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে।
রাশিয়ার বাল্টিক সাগর তীরবর্তী ছিটমহল কালিনিনগ্রাদের উদ্দেশ্যে রওনা হয়েছিলে জাহাজটি। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী ধারণা করছে, এই হামলার পেছনে ইউক্রেনের হাত থাকতে পারে। তবে কিয়েভের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ফিনল্যান্ডের কোস্টগার্ড জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সুরসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে জাহাজটি আক্রান্ত হওয়ার খবর পান তারা। এরপরই নিরাপত্তার স্বার্থে ও এলাকার আকাশ ও সমুদ্রপথে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে সীমান্ত কর্তৃপক্ষ।
রবিবার (২২ নভেম্বর) ফিনিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, জাহাজটি যাতে ডুবে না যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনার কারণে আশপাশের নৌপথে আপাতত কোনো ঝুঁকির আশঙ্কা দেখছেন না তারা।
এদিকে কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভান্নিখ জানিয়েছেন, প্রাথমিক তথ্যে দুটি ড্রোন দিয়ে হামলার বিষয়টি উঠে এসেছে। তবে এতে কালিনিনগ্রাদে পণ্য সরবরাহ ব্যবস্থায় কোনো ব্যাঘাত ঘটবে না। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি প্রথমে উল্লেখ করেছিলেন, রুশ উদ্ধারকারী দলকে ক্রুরা জানিয়েছেন তাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। বরং তারা মেরামত শেষে যাত্রা চালিয়ে যেতে চান।
তবে গভর্নরের দাবির পর ফিনিশ সীমান্তরক্ষীরা ভিন্ন তথ্য দেয়। তারা জানায়, জাহাজটির ক্রুদের ইতোমধ্যে অন্য একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে এবং জাহাজটি এখন রাশিয়ার পথে রয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো বলেন, যুদ্ধ আমাদের একেবারে আশপাশে ছড়িয়ে পড়ছে।
অন্যদিকে, ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার বা নজরদারি অভিযানের অংশ হিসেবে রাশিয়ার একটি হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। উল্লেখ্য, একটি রুশ কোম্পানির পরিচালনাধীন ‘স্পার্টা-২’ জাহাজটির ওপর ২০২২ সালে যুক্তরাষ্ট্র এবং চলতি বছর ইউক্রেন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
সূত্র: বিবিসি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইউরোপ