এবার ফ্রান্সের ৩ ব্লাড ব্যাংকের ফ্রিজে সাইবার হামলা

সিটিজেন জার্নাল ডেস্ক

ফ্রান্সে রক্তের মজুত রাখা কোল্ড স্টোরগুলোকে সাইবার হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ইউরোপজুড়ে উদ্বেগ সৃষ্টিকারী ধারাবাহিক সন্দেহজনক সাইবার হামলার মধ্যে এমনটি ঘটলো ।
ফরাসি ব্লাড এস্টাবলিশমেন্ট (ইএফএস) জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) একটি ফ্রিজিং পরিষেবা প্রদানকারী সংস্থার তিনটি কেন্দ্রে এ সাইবার হামলা চালানো হয়।
ফরাসি পত্রিকা ‘ল্য কানার আঁশেইন’-এর প্রতিবেদন অনুযায়ী, কোল্ড স্টোরগুলোকে -৩০° সেলসিয়াসের পরিবর্তে ১১০° সেলসিয়াসে পৌঁছানোর জন্য প্রোগ্রাম করা হয়েছিল। কোল্ড স্টোরগুলোতে রক্তের নমুনার পাশাপাশি রক্ত সঞ্চালন এবং ওষুধ তৈরির জন্য ব্যবহৃত প্লাজমার ব্যাগ রাখা ছিল।
তবে ইএফএস জানিয়েছে, এ হামলার ফলে ফ্রিজে রাখা রক্ত ও অন্যান্য জিনিসের ওপর কোনো প্রভাব পড়েনি। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, রক্ত সংগ্রহ ও বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে সুপারমার্কেটের রেফ্রিজারেশন সিস্টেমকে লক্ষ্য করে একাধিক সন্দেহজনক হ্যাকিংয়ের কারণে ব্যাপক বিঘ্ন ঘটার পর ইউরোপে সাইবার হামলা নিয়ে প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো উচ্চ সতর্কতায় রয়েছে। ইইউ বলছে, ফ্রিজের ওপর সাইবার হামলা খাদ্য সরবরাহ ব্যাহত করার একটি ‘পরিকল্পিত প্রচেষ্টা’।
ফরাসি স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্টের কার্যালয় জানিয়েছে, কেন্দ্রগুলোর পর্যবেক্ষণ ও অ্যালার্ম ব্যবস্থা রক্ত সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করেছে। ঘটনাটি কীভাবে ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ সাইবার হামলার পেছনে কারা থাকতে পারে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাও পুরো বিষয়টি তদন্ত করছে।
সূত্র: ফ্রান্স ২৪

ইরানকে ৯০টি অত্যাধুনিক মিসাইল লঞ্চার দিচ্ছে রাশিয়া